রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পাবলিক স্পীকিং ও প্রেজেন্টেশন বিষয়ক কর্মশালা আয়োজিত

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৬ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১১ PM

© সংগৃহীত

সবার সামনে কথা বলার জড়তা কাটিয়ে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করতে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে ‌‌‘‌দ্য আর্ট অব পাবলিক স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন ৪.০' শীর্ষক কর্মশালা। 

সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে কর্মশালাটি। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আরইউবিসিসি) উপদেষ্টা ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পোদ্দার এবং চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন আরইউবিসিসির জেনারেল সেক্রেটারি মো: আব্দুল্লাহ আল মনির।

কর্মশালায় প্রেজেন্টেশন ও পাবলিক স্পীকিং বিষয়ে কী-নোট স্পীকার হিসেবে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট ফায়েজুর রহমান ও ভাইস-প্রেসিডেন্ট মিজানুর রহমান। 

কর্মশালায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের একজন শিক্ষার্থী জানান, ‘আমাদের প্রায় প্রতিটি কোর্সেই প্রেজেন্টেশন আছে। প্রেজেন্টেশন ও সবার সামনে কথা বলা নিয়ে মনের মধ্যে যে ভীতি কাজ করে তা কিছুটা কমেছে। আশা করছি আজকের এই কর্মশালায় জানতে পারা বিষয়গুলো পরবর্তী প্রেজেন্টেশনে ভাল করতে আমাকে সাহায্য করবে। শিক্ষার্থীদের প্রয়োজনের কথা ভেবে নেওয়া এই উদ্যোগের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি।’

শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে এরকম কর্মশালা আয়োজনের বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা প্রশান্ত কুমার পোদ্দার বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শিক্ষার্থীদের প্রস্তুত করতে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সফট স্কিলস এ দক্ষতা অর্জন করতে হয়, যা একজন গ্র্যাজুয়েটকে পোটেনশিয়াল ক্যান্ডিডেটে পরিণত করে।  বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের এই আয়োজন শিক্ষার্থীদের স্কিল বাড়াতে অনেক সাহায্য করবে।’

উল্লেখ্য, একাডেমিক সাফল্য এবং আধুনিক চাকুরী ও ব্যাবসায়িক ক্ষেত্রের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব প্রতিনিয়ত বিভিন্ন আয়োজন করেছে। বিভিন্ন ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা, প্রতিযোগিতাসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করেছে। একাডেমিক সাফল্যের জন্য ও বিভিন্ন ধরনের ক্যারিয়ার বিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং সেমিনার আয়োজন করেছে ক্লাবটি। এছাড়াও বিগত সময়ে জাতীয় পর্যায়ে আইডিয়েশন প্রতিযোগিতাও আয়োজন করেছে সংগঠনটি। শিক্ষার্থীদের ডেভেলপমেন্টে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করায় সম্প্রতি "ইয়ুথ লিডারশীপ" এওয়ার্ড অর্জন করেছে ক্লাবটি। সেই আলোকে শিক্ষার্থীদের প্রেজেন্টেশন ও পাবলিক স্পীকিংয়ে দক্ষ করে গড়ে তুলতে ৪র্থবারের মতো এই কর্মশালা আয়োজন করলো ক্লাবটি।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9