বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক খাদেমুল ইসলাম

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা © টিডিসি

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। গত বুধবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এ নিয়োগ দেওয়া হয়।

এতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ৩১ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যাকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে চার বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন।

অধ্যাপক মোল্যা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে ১৯৯৬ সালে প্রথম শ্রেণিতে বিএসসি (অনার্স) এবং ১৯৯৭ সালে একই বিভাগ থেকে এমএসসিতেও প্রথম শ্রেণি অর্জন করেন।

তিনি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের ফ্রন্টিয়ার ইনফরমেটিকস বিভাগ থেকে ২০০৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার ১৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল/কনফারেন্সে প্রকাশিত হয়েছে। তিনি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় ও কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল ফেলো এবং সৌদি আরবের কিং খালিদ বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করেছেন।

অধ্যাপক মোল্যা জাপানের University of Tokyo, Tokyo University of Agriculture and Technology, Kyushu Institute of Technology-তে Visiting Professor & Visiting Researcher ছিলেন। গবেষণার ক্ষেত্রে তার বিশেষ আগ্রহের বিষয়গুলোর মধ্যে কম্পিউটেশনাল নিউরোসায়েন্স, ব্রেইন-কম্পিউটার ইন্টারফেসিং, ক্লাইমেট ডায়নামিক্স, অডিটরি সিগনাল প্রসেসিং বিশেষভাবে উল্লেখযোগ্য।

তিনি ১৯৯৭ সালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পরে ১৯৯৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগ দেন। অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা দীর্ঘদিন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসনিক দক্ষতার ক্ষেত্রে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক ও স্মার্ট আইডি কার্ড প্রকল্পের পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বিভিন্ন সময়ে জাপান, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, পর্তুগাল, সৌদি আরব ও কানাডার বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং গবেষণাপত্র উপস্থাপন করেছেন।

সকালের মধ্যেই ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সত…
  • ১৭ মার্চ ২০২৬
সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধা…
  • ১৭ মার্চ ২০২৬
হাম রোগে শিশুর মৃত্যু, মহাখালী সংক্রামক হাসপাতালে ভাঙচুর
  • ১৭ মার্চ ২০২৬
ইউএনওর সঙ্গে নারীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
  • ১৭ মার্চ ২০২৬
এতিম শিক্ষার্থীদের দেওয়া ৪০ হাজার টাকা ছবি তোলার পরই ফেরত ন…
  • ১৬ মার্চ ২০২৬
ঘুমিয়েও সারারাত ইবাদতের সাওয়াব রয়েছে যে আমলে
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence