ইঁদুর মারার বিষ খেয়ে জবি শিক্ষার্থীর আত্মহত্যা

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫০ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM
হাবিব রিয়াদ

হাবিব রিয়াদ © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। মৃত শিক্ষার্থীর নাম হাবিব রিয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। 

রবিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নিজ গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীতে তিনি বিষপান করেন বলে জানিয়েছেন তার বিভাগের সহপাঠীরা। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় থেকে বিচ্ছিন্ন থাকার পর, তার আত্মহত্যার ঘটনা সবাইকে হতবাক করেছে। 

সহপাঠীদের একজন জানান, প্রায় এক বছর আগে হাবিব রিয়াদ কোনো ঘোষণা ছাড়াই বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া ছেড়ে দেন এবং গ্রামে ফিরে যান। এরপর থেকে তিনি বিভাগের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেননি, এমনকি বন্ধুরাও তার খোঁজ জানত না।  

আরেক বন্ধু বলেন, রিয়াদ সবসময় একা চলত। ক্লাসেও নিরবে থাকত, তেমন কারও সঙ্গে মিশত না। পড়াশোনা ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলে কোনো স্পষ্ট উত্তর দিত না। অনেকদিন ধরেই সে বিভাগের সবার থেকে দূরে ছিল।

ঘটনাটি নিয়ে জানতে চাইলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্যের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

বঙ্গবন্ধু-হাসিনা-বঙ্গমাতা বাদ, তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের …
  • ০৭ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
লন্ডনে তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসে…
  • ০৭ এপ্রিল ২০২৬
close