বেরোবিতে ‘শহীদ আবু সাঈদ বইমেলা’ শুরু মঙ্গলবার 

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM

© টিডিসি সম্পাদিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন থেকে প্রথমবারের মতো শহীদ আবু সাঈদ বইমেলা-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ২টা ৩০ মিনিটে শহীদ আবু সাঈদ বইমেলার উদ্বোধন করা হবে। উপাচার্যের সভাপতিত্বে শহীদ আবু সাঈদের বাবা ও শহীদ ফেলানির বাবা মেলা উদ্বোধন করবেন। প্রশাসন থেকে প্রথমবারের মত আয়োজিত পাঁচ দিন ব্যাপী এই বই মেলা চলবে ১৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। বই মেলায় থাকছে ১৮টি প্রকাশনী ও বিশ্ববিদ্যালয়ের ১৭টি সক্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 

এছাড়াও পাঁচ দিন ব্যাপী মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। লেখক-পাঠক আড্ডা, বিতর্ক, আবৃত্তি, বুক রিভিউ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগিতা। প্রতিদিন ২টা ৩০ মিনিটে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। 

বইমেলায় ২১ ফেব্রুয়ারি উপস্থিত থাকবেন কবি আব্দুল হাই শিকদার এবং সমাপনী দিনে উপস্থিত থাকবেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।  আবু সাঈদ বইমেলার আহ্বায়ক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9