জবি ক্যাম্পাসের ডাস্টবিনে শেখ হাসিনার ছবি লাগালো ইনকিলাব মঞ্চ

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
জবি ক্যাম্পাসের ডাস্টবিনে শেখ হাসিনার পোস্টার

জবি ক্যাম্পাসের ডাস্টবিনে শেখ হাসিনার পোস্টার © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ডাস্টবিনে লাগিয়েছে শাখা ইনকিলাব মঞ্চ। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) ক্যাম্পাসের বেশ কয়েকটি ডাস্টবিনে শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার ও স্টিকার লাগানো হয়েছে। যেখানে লেখা রয়েছে, ‘লাখো মাইনষের রক্ত খাইয়া হাসে কিলার কুইন, পিছের দুয়ার ভেঙে পালায় লক্ষণসেনের বুইন।’ 

এ বিষয়ে জবি শাখা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা আক্তার বলেন, ‘জুলাই বিপ্লবের চেতনাকে বাঁচিয়ে রাখতে আমরা সর্বদা লড়ে যাব। দুই হাজারের বেশি শিক্ষার্থীর হত্যাকারীর একমাত্র স্থান ইতিহাসের আবর্জনার স্তূপে। ছাত্র জনতা ইতোমধ্যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী হাসিনার ফ্যাসিবাদকে সেখানে নিক্ষেপ করেছে। আজ সেই স্বৈরাচারীর প্রকৃত স্থান চিহ্নিত করতে ডাস্টবিনে স্টিকার লাগিয়ে এর পূর্ণতা দিলাম আমরা।’  

আরো পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার ধরন বদলে যাচ্ছে

জবি শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন, ‘গত ১৫ বছরে বাংলাদেশে স্বৈরাচারী হাসিনার গুম, খুন ও দমন-পীড়নের জন্য ইতিহাসের আস্তাকুঁড়ই তার উপযুক্ত স্থান। ইনকিলাব মঞ্চ এই ফ্যাসিস্ট হত্যাকারীর অপকর্ম সবার সামনে তুলে ধরতে  এবং ভবিষ্যতে এ দেশের মাটিতে আর কোনো স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আমাদের এ কার্যক্রম।’ 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9