‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সের মেয়াদ ৪ বছর থাকছে’

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সের মেয়াদ ৪ বছর থাকছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। আজ রবিবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি। 

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চার বছরই থাকছে। আমাদের অনার্স কোর্সের মেয়াদ কমছে না। এ ধরনের কোনো নির্দেশনা আমরা মন্ত্রণালয় থেকেও পাই নাই এবং আমাদেরও এমন কোনো সিদ্ধান্ত নেই। মিডিয়াতে আমিনুল স্যারকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে।’

আরো পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার ধরন বদলে যাচ্ছে

তিনি আরও লেখেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছরের অনার্স কোর্স চার বছরই থাকছে। কিছু টেকনিক্যাল কোর্স নিয়ে সিলেবাস সংস্কার করে আমরা একটা ব্লেন্ডেড সিলেবাসের দিকে যাচ্ছি যাতে দেশে-বিদেশে আমাদের ছেলেমেয়েরা চাকুরি পায়। অনার্সের মূল ক্রেডিট পয়েন্টে হাত না দিয়ে এসব টেকনিক্যাল কোর্স কিভাবে স্নাতক পাস এবং সম্মানে যোগ করা যায় এ নিয়ে এই মুহূর্তে দেশি-বিদেশি বিশেষজ্ঞ দল কাজ করছে আমাদের সাথে। কোর্স এবং রিসোর্স চিহ্নিত করার কাজ চলছে। সবকিছু ফাইনাল হলে আমরা বসবো সবার সাথে। আমরা মনে করি শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার করতে পারলে এই দেশের ৫০% শিক্ষার সংস্কার হবে। সবার সহযোগিতা চাই।’

এর আগে গত ৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছরের যে সম্মান বা অনার্স কোর্স রয়েছে তার মেয়াদ কমিয়ে তিন বছর করার উদ্যোগ নিয়েছে সরকার। 

তিনি আরো জানান, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছরের অনার্স কোর্সকে তিন বছরের কোর্স করা হবে। বাকি এক বছরে ডিপ্লোমা ও কারিগরি ওপর ব্যাপকভাবে শিক্ষা দেওয়া হবে। তারপর তাদের দুটো সার্টিফিকেট দেওয়া হবে। একটা অনার্সের সার্টিফিকেট দেওয়া হবে; আরেকটা ডিপ্লোমার সার্টিফিকেট দেওয়া হবে, যে সার্টিফিকেটটা ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে সবার কাছে।’

বিশ্বকাপের ডাগআউটে আর্জেন্টিনার রাজত্ব, ব্রাজিলের নেই কেউ
  • ২৬ জুন ২০২৬
যে তিন দোয়া জুমার দিন বেশি বেশি পড়বেন
  • ২৬ জুন ২০২৬
১৬ দফার যৌথ ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ-চীন
  • ২৬ জুন ২০২৬
‘১ জুলাই থেকেই শতভাগ মূল বেতন একবারে চাই’
  • ২৬ জুন ২০২৬
জুমার নামাজে খুতবা চলাকালীন চুপ থাকা ও কথা বলার বিধান
  • ২৬ জুন ২০২৬
এসএসসিতেই থমকে যাচ্ছে শিক্ষা—শতকরা হারে এগিয়ে ছাত্ররা, সংখ্…
  • ২৬ জুন ২০২৬