নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪১ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনকে সার্বিক সহযোগিতার উদ্দেশ্যে ‘কর্মকর্তা ঐক্য পরিষদ’ গঠন করা হয়েছে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে কলা অনুষদের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আমিনুল হক এবং সদস্যসচিব হিসেবে অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক মো. এনামুল হক দায়িত্ব পেয়েছেন। 

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) কমিটির আহ্বায়ক পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন। 

১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন রেজিস্ট্রার দপ্তরের অতিরিক্ত পরিচালক খন্দকার নাজমুল হাসান, উপরেজিস্ট্রার মো. আমিনুল ইসলাম ও মুহাম্মদ আতাউল আজম, সহকারী রেজিস্ট্রার আ ন ম আক্তার উদ্দিন, নাসরিন আক্তার খানম, এফ এম রেজাউল করিম, সহকারী পরিচালক ও পিএস টু ভিসি মুহাম্মদ আবদু ল্লাহ আল মামুন, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের অতিরিক্ত পরিচালক এ কে এম আশরাফুল আলম (মুকুল), নির্বাহী প্রকৌশলী মো. রাহাত হাসান দিদার, অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক মো. মোশারফ হোসেন ও তামান্না তাছরিন, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সেকশন অফিসার ইমরুল হাসান, পার্সোনাল অফিসার (এস্টেট) মো. আজিজুল হক ও জুনিয়র লাইব্রেরিয়ান তাহমিনা আক্তার।

আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. এনামুল হক বলেন, দীর্ঘদিন ধরে কর্মকর্তা পরিষদের কার্যক্রম অনেকটাই স্থবির। এ কারণে কর্মকর্তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনিক বিভিন্ন কার্যক্রমে সার্বিক সহযোগিতার উদ্দেশ্যেই এই কমিটি গঠন করা হয়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9