নতুন কমিটি গঠনের ঘোষণা জবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের 

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৪ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM

© টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে নতুন কমিটি গঠনের ঘোষণা দিয়েছে পদবঞ্চিত ও কমিটির বিদ্রোহীরা।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ফেরদৌস শেখ এই ঘোষণা দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেরদৌস শেখ লিখেন, বিপ্লবীরা কখনো মাথা নত করে না।  আর মাথা নত করার জন্য আন্দোলন করে নাই। ফ্যাসিজমের পতন হয়েছিল এই বিপ্লবীদের মাধ্যমেই। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলন এর সাথে যুক্ত ছিলো, তাদের ব্যতীত এইসব পকেট কমিটি কখনোই মেনে নেওয়া হবে না। 

তিনি আরও উল্লেখ করেন, আগামীকাল বিকালে জবি উন্মুক্ত লাইব্রেরি সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবির সাথে যুক্ত সকল স্টেক হোল্ডার উপস্থিতি হওয়ার জন্য আহবান করা হলো। এই পকেট কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিপ্লবীদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে। জবি থেকে লিষ্ট যাবে কেন্দ্রে, কেন্দ্র থেকে জবি তে নয়।

এর আগে গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহবায়ক ও সদস্যসচিব হয়েছেন যথাক্রমে পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের মাসুদ রানা এবং ইংরেজি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী সিফাত হাসান সাকিব। 

৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৪ নভেম্বর ২০২৬
ভিসি নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, আবেদন ২৫ নভেম্বর…
  • ০৪ নভেম্বর ২০২৬
মাঠ ফেরত চেয়ে রাজধানীতে ফের সড়ক অবরোধ শেকৃবির সহস্রাধিক শিক…
  • ০৪ নভেম্বর ২০২৬
ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত ভিডিও ভাইরালের হুমকি দিয়ে টাকা …
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রেসিডেন্ট জিয়ার স্বপ্নের সার্ক: সদস্যদেশগুলোর মিলনমেলা আজ…
  • ০৪ নভেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনমূল্যে পড়ুন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশিদ…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950