খুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে একরামুল-মাহফুজ

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM

© সংগৃহীত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের স্নাতকোত্তর ১ম বর্ষের শিক্ষার্থী একরামুল হক-কে সভাপতি এবং স্থাপত্য ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান-কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
 
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ফোরামের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 
এর আগে গত ৩০ অক্টোবর আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন বাংলা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলকামা রমিন, একই ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জেসমিন আক্তার রিক্তা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তার।
 
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।
শিশুপুত্রকে কোলে নিয়ে ইইউ বৈঠকে উপস্থিত হয়ে প্রশংসায় ভাসছেন…
  • ২৬ জুন ২০২৬
মুখ্যমন্ত্রী বিজয়ের নতুন চমক, সরকারি হাসপাতালে জন্মালেই শিশ…
  • ২৬ জুন ২০২৬
গভীর রাতে বাড়িতে কাফনের কাপড় ও উড়ো চিঠি রেখে প্রাণনাশের হুম…
  • ২৬ জুন ২০২৬
দেশে ৯ম প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদ…
  • ২৬ জুন ২০২৬
বিসিবির অর্থায়ন স্থগিত চেয়ে আইসিসিকে চিঠি দিলেন বুলবুল
  • ২৬ জুন ২০২৬
নোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা-ভা…
  • ২৬ জুন ২০২৬