কবি নজরুল কলেজ

বিএনসিসির ক্যাডেটকে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২০ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM

© টিডিসি সম্পাদিত

কথা কাটাকাটির জেরে মধ্যরাতে কবি নজরুল কলেজের বিএনসিসি ক্যাডেটকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে। বুধবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে কলেজের ছাত্রাবাসে গিয়ে বিএনসিসির ওই শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেন তারা।

জানা যায়, অভিযুক্তরা কবি নজরুল কলেজের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের কর্মী। অভিযুক্তরা হলেন, মো. শামীম, মো. হামিদুল, আসিব, সাখাওয়াত হোসেন। তারা সবাই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। কলেজের একটি কনসার্টে শাখা ছাত্রদলের কয়েকজন কর্মীকে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিষেধ করলে তখন কাটাকাটির জের ধরে এ মারধরের ঘটনা ঘটে বলে জানা যায়।

আরো পড়ুন: এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি ৪০ হাজার শিক্ষক-কর্মচারী

ভুক্তভোগী বিএনসিসি ক্যাডেট কবি নজরুল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি বলেন, বুধবার কলেজের একটা কনসার্টে আমি কর্তব্যরত  ছিলাম। তখন কিছু শিক্ষার্থী বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছিল। আমি বাধা দিলে তখনো কিছু বলেনি। কিন্তু আমি হলে আসার পর চারজন মিলে আমার রুমে এসে ছাত্রদলের আহ্বায়ক সদস্য পরিচয় দিয়ে আমাকে হুমকি-ধামকি দেয় এবং এলোপাতাড়ি মারতে থাকে।

তিনি আরও বলেন, আমি বিষয়টি আমার ইনচার্জ কে জানিয়েছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। 

কলেজ বিএনসিসির ইনচার্জ হাসিব এ ঘটনায় নিন্দা জানিয়েছেন এবং কলেজ প্রশাসনের কাছে দোষীদের শাস্তির দাবি করেছেন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9