বেরোবি ছাত্রদল নেতার নেতৃত্বে তিস্তা নদী রক্ষা আন্দোলনের লিফলেট বিতরণ

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১২ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
লিফলেট বিতরণ

লিফলেট বিতরণ © সংগৃহীত

তিস্তা নদী রক্ষা ও পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তারই অংশ হিসেবে তিস্তা নদী রক্ষা আন্দোলনের লিফলেট বিতরণ করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক আল মুরসালিন মুন্না।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ আবু সাইদ চত্বর এবং বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই লিফলেট বিতরণ করেন আল মুরসালিন মুন্না এবং ছাত্রদলের অন্য সদস্যরা। ১৭-১৮ ফেব্রুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচির উদ্বোধন করবেন।

লিফলেট বিতরণে অংশ নেওয়া গণিত বিভাগের শিক্ষার্থী ইমরা বলেন, ‘তিস্তার ভাঙন, বন্যা এবং বাস্তুহারা মানুষের দুর্দশা সমাধানে ভারতের সঙ্গে বাংলাদেশের তিস্তাসহ সব আন্তর্জাতিক নদীর ন্যায্য হিস্যা দাবি করা জরুরি। আমরা একটি টেকসই সমাধান চাই। শিক্ষার্থীদের উপস্থিতি আন্দোলনকে শক্তিশালী করবে এবং সরকারের পাশাপাশি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করবে।’

পদার্থ বিভাগের শিক্ষার্থী সিয়াম মন্ডল বলেন, ‘তিস্তা নিয়ে ভারতের আগ্রাসন আর চলতে দেবো না। আমরা উত্তরের কান্না আর চাই না, ভারতীয় আগ্রাসন ভেঙে দিতে চাই। এজন্যই শিক্ষার্থীদের তিস্তা নদী রক্ষা আন্দোলনে অংশগ্রহণ বাড়াতে আজকের লিফলেট বিতরণ করছি।’

বেরোবি ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মুরসালিন মুন্না বলেন, ‘তিস্তা নদী দেশের উত্তরাঞ্চলের জন্য এক জীবনরেখা। এর পানির সংকট কৃষি, জীববৈচিত্র্য এবং মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত করছে। শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। এমন আন্দোলনে অংশগ্রহণ করলে তারা পানি সংকট, আন্তঃসীমান্ত পানি সমস্যা এবং আন্তর্জাতিক কূটনীতি সম্পর্কে জানবে, যা তাদের ভবিষ্যতে রাষ্ট্র গঠনে সহায়ক হবে। তিস্তা বাঁচাও আন্দোলনে শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়ানোর লক্ষ্যেই আজকের লিফলেট বিতরণ করা হয়েছে।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9