জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

সন্তানের ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসে থাকতে পারবেন না শিক্ষক-কর্মকর্তারা

১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তান ও আত্মীয়স্বজন অংশগ্রহণ করবে, সেসব শিক্ষক-কর্মকর্তাকে ক্যাম্পাসে অবস্থান না করতে বিশেষভাবে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ইউনিট এ, বি, সি ও ডি ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তান ও আত্মীয়স্বজন অংশগ্রহণ করবে তাঁদের সংশ্লিষ্ট শিফটে পর্যবেক্ষণ বা অন্যান্য দায়িত্ব পালন করা থেকে বিরত থাকতে এবং ক্যাম্পাসে অবস্থান না করতে বিশেষভাবে অনুরোধ করা হলো।

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি অনেক ছোট। এখানে তিন শিফটে পরীক্ষা হবে আর আমরা নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। জবি আইন অনুযায়ী যেসব শিক্ষক কর্মকর্তা-কর্মচারীর সন্তান-সন্ততি বা আত্মীয়স্বজন ভর্তি পরীক্ষা দেবেন, তাঁরা ভর্তি পরীক্ষার কোনো দায়িত্ব পালন অথবা ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না।  আর অবস্থান করলে তা জবির আইন পরিপন্থী হিসেবে গণ্য হবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9