আশ্বাসের ‘দৃশ্যমান অগ্রগতি’ না হওয়ায় ফের আন্দোলনে যাচ্ছেন তিতুমীরের শিক্ষার্থীরা

১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
সংবাদ সম্মেলনে তিতুমীরের শিক্ষার্থীরা

সংবাদ সম্মেলনে তিতুমীরের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ছাত্র-শিক্ষক ও শিক্ষাবিদদের কমিটির মাধ্যমে আগামী ৭ দিনের মধ্যে মন্ত্রণালয়ের দেয়া ৬ দফা আশ্বাস বাস্তবায়ন না হলে ‘তিতুমীর শিক্ষা সংস্কার-২৫’ এর জন্যে কঠোর কর্মসূচির ডাক দিবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দাবিতে গঠিত প্লাটফর্ম তিতুমীর ঐক্য।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে কলেজের অডিটোরিয়ামের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এ কথা জানায়। 

এসময় তারা বলেন, মন্ত্রণালয় দাবি পূরণে আশ্বাস দিলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। সংবাদ সম্মেলন শেষে মন্ত্রণালয়ের ৬ দফা আশ্বাস বাস্তবায়নে জন্য একটি প্রতিনিধি দল চিঠি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যান তারা।

তাদের ৬ দফা দাবিগুলো হল— ছাত্র-শিক্ষক-শিক্ষাবিদদের প্রতিনিধি কমিটির মধ্য দিয়ে স্বতন্ত্র তিতুমীর কাঠামো গঠন; ছাত্র-শিক্ষক-শিক্ষাবিদদের প্রতিনিধি কমিটির মাধ্যমে ২০২৪-২৫ সালের ভর্তি কার্যক্রম পরিচালনা এবং সেখানে ন্যূনতম দুটি আন্তর্জাতিক বিষয় ল’ এবং জার্নালিজম সাবজেক্ট সংযোজন; সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বর্তমানে পাঠদানকারী অভিজ্ঞতা সম্পন্ন পিএইচডি শিক্ষক নিয়োগের মাধ্যমে অস্থায়ীভাবে সংকট নিরসনে আরো ১৫১ জন শিক্ষা ক্যাডার নিয়োগ; আন্তর্জাতিক মানের গবেষণাগার ও শিক্ষার্থীদের শতভাগ আবাসিকরণের জন্য টিএন্ডটির মাঠ, রাজউকের জমিসহ অন্যান্য সরকারি জমি শিক্ষা খাতে বরাদ্দ দেয়া;  যাতায়াত ব্যবস্থার সংকট কাটাতে ন্যূনতম ২০ টি লাল বাস প্রদান; আন্তর্জাতিক মানের লাইব্রেরি প্রদান।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close