সত্য ও ন্যায়ের পথে বশেমুরবিপ্রবিসাসের ১১ বছরে পদার্পণ

১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি

১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি © টিডিসি ফটো

সত্য ও ন্যায়ের পথে চলার প্রত্যয় নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বশেমুরবিপ্রবিসাস)। 

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক  ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে কেক কাটা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও বৃক্ষরোপণ এর আয়োজন করা হয়।

র‌্যালিটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায়  প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে প্রশাসনিক ভবনের সামনে সকলের উপস্থিতিতে কেক কাটেন সংগঠনের সদস্যরা।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক মো. বদরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, সভাপতি, শিক্ষক, কর্মকর্তা এবং সমন্বয়কসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিক সমিতির সভাপতি শাহ মো. জহরুল ইসলাম বলেন, ‘সত্য ও ন্যায়ের পথে চলার স্লোগানকে সামনে রেখে ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এবং বিশ্ববিদ্যালয়ের সকল অর্জন ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সাংবাদিক সমিতি। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার কারণে বারবার বাঁধার সম্মুখীন হয়েছে।

তিনি আরও বলেন, ‘সকল বাঁধাকে মোকাবিলা করে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। আমাদের এই অগ্রযাত্রার ১০ বছর পূর্ণ করে ১১তম বর্ষে পদার্পণ করেছে। সমিতির এই অর্জনের মাহেন্দ্রক্ষণে বশেমুরবিপ্রবি পরিবারের সবাইকে সাংবাদিক সমিতির পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। সবার কাছে দোয়া চাই, আগামীতে আমরা যেন বিশ্ববিদ্যালয়ের জন্য আরও ভালো কাজ করতে পারি।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ‘সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তোমাদের সবাইকে শুভকামনা রইলো। তোমরা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবে এই আশা করি। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখবে এই আশা করি। ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক।’

উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ‘তোমাদের সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা রইলো। তোমরা বিশ্ববিদ্যালয়ের পজেটিভ দিকগুলো তুলে ধরবা। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবে এই আশা করি।’

উল্লেখ্য, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে ক্যাম্পাস সাংবাদিকতায় অগ্রগণ্য ভূমিকা রেখে চলেছে সংগঠনটি।

৫৫ মাদ্রাসা প্রধানকে শোকজ, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি
  • ০৫ নভেম্বর ২০২৬
জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950