আবু সাঈদের মৃত্যুর দিন প্রতিবছর বন্ধ থাকবে বেরোবি ক্যাম্পাস

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
আবু সাঈদ ও বেরোবি লোগো

আবু সাঈদ ও বেরোবি লোগো © টিডিসি সম্পাদিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রতিবছর আবু সাঈদের মৃত্যুর দিন (১৬ জুলাই) ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

বেরোবি উপাচার্য বলেন,  শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ফেলানী হল’ রাখা হয়েছে।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ‘আবু সাঈদ বইমেলা’ আয়োজন করা হবে। একই সঙ্গে, ১৬ জুলাই—যেদিন আবু সাঈদ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল—সে দিনটি শ্রদ্ধার নিদর্শন হিসেবে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ে আহত শিক্ষার্থীদের  সকল প্রকার শিক্ষা খরচ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, আবু সাঈদের ক্যাম্পাসে মুজিববাদ ও ফ্যাসিবাদের কোনো নিশানা রাখবো না। এরমধ্যেই দুটি হলের নামফলক আমরা ভেঙে দিয়েছি। প্রশাসন সিন্ডিকেট সভায় আমাদের প্রত্যাশিত নামকরণ করেছে। সেজন্য আমরা খুশি।

আফগানিস্তানে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
  • ১৯ মার্চ ২০২৬
লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
কুমিল্লায় নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে গেলো নোয়াখালীগামী বাস
  • ১৯ মার্চ ২০২৬
সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence