রাবির আরবি বিভাগের দ্বিতীয় অ্যালামনাই সম্মিলন ও সুবর্ণজয়ন্তী উৎসব শুরু

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM
সুবর্ণজয়ন্তী উৎসব শুরুর প্রথম দিন

সুবর্ণজয়ন্তী উৎসব শুরুর প্রথম দিন © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুআ) দ্বিতীয় সম্মিলন ও সুবর্ণজয়ন্তী উৎসব শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই আয়োজনটি আজ বিকেলে শুরু হয়ে চলবে শুক্রবার পর্যন্ত। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, সম্মিলনে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব, অ্যালামনাই বক্তা থাকবেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শামছুল আলম। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন (প্রশাসন), প্রফেসর ড. মোহা ফরিদ উদ্দীন খান (অ্যাকাডেমিক) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম।

দুই দিনব্যাপী এই সম্মিলনের প্রথম দিন বৃহস্পতিবার বিকেলে অ্যালামনাই মঞ্চে পরিচয় পর্ব, পরিবেশনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন শুক্রবার সকাল ৯টায় জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। পরে শহীদুল্লাহ অ্যাকাডেমিক ভবন সংলগ্ন আম তলায় আলোচনা সভা, অ্যালামনাই কমিটি গঠন, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে সম্মিলনের সমাপ্তি ঘোষণা করা হবে। 

প্রফেসর ড. মো. জাহিদুল ইসলাম বলেন, আরবি বিভাগের ৫০ বছরের গৌরবময় পথচলার সাফল্য উদ্‌যাপন ও শিক্ষক-শিক্ষার্থীর মহামিলনের মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে এ অনুষ্ঠান একটি মাইলফলক হিসেবে ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9