গুচ্ছে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়, ইউজিসির গেট ছাড়লেন শিক্ষার্থীরা

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
গুচ্ছ পদ্ধতি বহালের দাবিতে ইউজিসি ভবনের গেট অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু আন্দোলনরত শিক্ষার্থীরা

গুচ্ছ পদ্ধতি বহালের দাবিতে ইউজিসি ভবনের গেট অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু আন্দোলনরত শিক্ষার্থীরা © টিডিসি

দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ। এমন আশ্বাস পেয়ে অবরোধ করে রাখা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গেট ছেড়ে চলে গেছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ইউজিসির অডিটরিয়ামে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটির ৩২তম সভা শেষে দ্যা ডেইলি ক্যম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ।

এদিকে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে ইউজিসি ভবনের গেট অবরোধ করে দুপুর থেকে আন্দোলন করা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ইউজিসি ভবনের গেট ছেড়ে দিয়েছেন। উপাচার্যদের সভা শেষে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান, গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড আনোয়ারুল আজিমসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এসে ২০ বিশ্ববিদ্যালয় অংশ নেওয়ার বিষয়ে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেন।

আরও পড়ুন: সেই মুকিব মিয়াকে আশ্রয়দানকারী দুই রেজিস্ট্রার বহিষ্কার

আন্দোলনরত শিক্ষার্থী আবদুল মালেক সিয়াম বলেন, ‘আমাদের দাবি ছিল ২৪ বিশ্ববিদ্যালয় যেন গুচ্ছে অংশ নেয়। কিন্তু উপাচার্যদের মিটিংয়ে তারা বিষয়টি নিয়ে আলোচনা করার পরও কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ভর্তি কার্যক্রম শুরু করে দেওয়ায় তারা থাকতে পারছে না। কিন্তু ইউজিসি আমাদের আশ্বস্ত করেছে, যেকোনো মূল্যে অন্তত ২০টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি অনুষ্ঠিত হবে। ইউজিসির আশ্বাসে আজকের মতো অবর তুলে নিচ্ছি।’

এ সময় গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘আমরা  শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। সে লক্ষ্যে কাজ করছি। কয়েকটি বিশ্ববিদ্যালয় বের হয়ে গেলেও অন্তত ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশ নেবে। আজকের সভায় এটি সিদ্ধান্ত হয়েছে। খুব শিগগির আরেকটি সভায় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার বিজ্ঞাপ্তি প্রকাশ নিয়ে সিদ্ধান্ত হবে। আশা করছি, পরবর্তী গুচ্ছ অত্যন্ত সফলতার সঙ্গে আমরা আয়োজন করতে পারব।’

আরও পড়ুন: নিখোঁজ স্কুলছাত্রী সুবাকে উদ্ধার, হেসে বলল—‘ভালো আছি’

তিনি আরও বলেন, আগামী ২৫ এপ্রিল ‘সি’ ইউনিট, অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ মে ‘বি’ ইউনিট এবং ৯ মে বিজ্ঞান, অর্থাৎ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন ফিসহ অন্যান্য বিষয় পরবর্তী সময়ে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9