সেই মুকিব মিয়াকে আশ্রয়দানকারী দুই রেজিস্ট্রার বহিষ্কার

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM
বহিস্কৃত দুই কর্মকর্তা

বহিস্কৃত দুই কর্মকর্তা © সংগৃহীত

আওয়ামী লীগের লিফলেট বিতরণ করে আলোচনায় আসা ও পরে গ্রেপ্তার হওয়া বিসিএস কর্মকর্তা মুকিব মিয়াকে আশ্রয়দানকারী দুই ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াসুর রহমান ও গোলাম সারোয়ারকে সাময়িক বহিষ্কার করেছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের তথ্য জানায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফের অনুমোদনক্রমে রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয় অভিযুক্ত মো ইলিয়াসুর রহমান ও গোলাম সারোয়ারকে চাকুরির শৃঙ্খলা পরিপন্থি আচরণ অর্থাৎ শেকৃবির জন্য প্রযোজ্য চাকুরি বিধি-সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) উপ-বিধিতে বর্ণিত 'অসদাচরণ' এর দায়ে উক্ত বিধিমালার ১২ (১) উপ-বিধি মোতাবেক বিশ্ববিদ্যালয়ের চাকুরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

উল্লেখ্যে, সম্প্রতি আওয়ামী লীগের পোস্টার বিতরণ করা বিসিএস কর্মকর্তা মুকিব মিয়াকে ডিবি পুলিশের একটি টিম শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোয়েল ভবনের মো. ইলিয়াসুর রহমানের বাসা থেকে গ্রেপ্তার করেন। এরই প্রেক্ষিতে দুই ডেপুটি রেজিস্ট্রারকে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9