বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৬ মণ্ডপে সরস্বতী পূজা উদযাপন

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৪ AM
নানা আয়োজনের মধ্য দিয়ে বেরোবিতে সরস্বতীর পূজা উদযাপিত হয়

নানা আয়োজনের মধ্য দিয়ে বেরোবিতে সরস্বতীর পূজা উদযাপিত হয় © টিডিসি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের উদ্যোগে আবাসিক হলসমূহে এবং বিভাগগুলোয় পৃথকভাবে মোট ২৬টি মণ্ডপে এ পূজার আয়োজন করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসবে জ্ঞানের দেবী সরস্বতীর চরণে ফুল দেন শিক্ষার্থীরা।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যাদেবী সরস্বতীর পূজা উদযাপন শুরু হয়। এদিন সকালে পূজা মন্ডপগুলো পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

সরস্বতী পূজা উপলক্ষে বেরোবি উপাচার্য সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং উৎসবমুখর পরিবেশে সব বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সরস্বতী পূজা আয়োজন করায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি: কোটায় উত্তীর্ণদের ভর্তি স্থগিত থাকবে

এ সময় উপাচার্য বলেন, সম্প্রীতি বজায় রাখার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলারসহ সব কাজে পারস্পারিক সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় সরস্বতী পূজা উদযাপন কমিটির আহ্বায়ক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সুমন কুমার দেবনাথ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামাণিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ২ জুলাই পর…
  • ২৭ জুন ২০২৬
তুরাগে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: প…
  • ২৭ জুন ২০২৬
শেষ হলো প্রযুক্তি উৎসব ‘ডুয়েট সিএসই কার্নিভাল-২০২৬’
  • ২৭ জুন ২০২৬
‘নিজের পরিবারকে সময় দিন’ লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের…
  • ২৭ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৭ জুন ২০২৬
বিয়েতে অতিথি ১০০ ছাড়ালেই জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্সের প্রস…
  • ২৭ জুন ২০২৬