নতুন কর্মসূচি ঘোষণা তিতুমীরের শিক্ষার্থীদের

০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
কর্মসূচি ঘোষণা

কর্মসূচি ঘোষণা © ভিডিও থেকে সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের দাবিতে আগামীকাল সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি কর্মসূচি ঘোষণা করছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এ কর্মসূচির আওতাভুক্ত থাকবে মহাখালী, আমতলী, রেলগেট এবং গুলশান লিংকরোড। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। 

এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা বারবার শুধু ঘোষণা দিয়ে যাচ্ছি আমাদের অবরোধের কথা। বিভিন্ন সময় রাষ্ট্রের বিভিন্ন দিক বিবেচনা করে আমরা শিথিল করছি। তবে আগামীকাল থেকে কোনো শিথিল হচ্ছে না; একই সাথে তিতুমীরের শিক্ষার্থীরা যেহেতু বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের জন্য সংগ্রাম করছে রাষ্ট্র বার বার দ্বিচারিতা করছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে আগামীকাল সকালে তিতুমীর কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হলো। এতে পরীক্ষাসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।  

তাদের নতুন তিন দফা দাবি গুলো হলো- ১. তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমীক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। ২. শিক্ষা উপদেষ্টার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে তিতুমীর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করে যোগ্যতা বিবেচনায়  নিজস্ব প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান করতে হবে। ৩. তিতুমীর বিশ্ববিদ্যালয় কমিশন গঠন প্রক্রিয়ায় শিক্ষা মন্ত্রনালয়ের উপর আইন উপদেষ্টার চাপ সৃষ্টি করার ঘটনার সুষ্টু তদন্ত করে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির  দায়ভার মাথায় নিয়ে আইন উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

বঙ্গবন্ধু হলের নাম পূর্ণবহালের দাবি জানালেন জাবি অধ্যাপক শা…
  • ২৭ জুন ২০২৬
রংপুর মেডিকেল কলেজে ছাত্রশিবিরের ফল উৎসব
  • ২৭ জুন ২০২৬
‘জাপানি ইঞ্জিন’ নিয়ে ব্রাজিলকে সতর্ক থাকতে বললেন মিলিতাও
  • ২৭ জুন ২০২৬
সড়ক দুর্ঘটনার কবলে সাংবাদিক অলিউল্লাহ নোমান
  • ২৭ জুন ২০২৬
পাগলা মসজিদের ১৩ দানবক্সে পাওয়া গেল ১৪ কোটি ৭০ লাখ টাকা, শে…
  • ২৭ জুন ২০২৬
‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, ন…
  • ২৭ জুন ২০২৬