তিতুমীর শিক্ষার্থীদের সড়ক অবরোধ: যান চলাচল বন্ধ, ভোগান্তি

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
মহাখালীতে সড়ক অবরোধ

মহাখালীতে সড়ক অবরোধ © সংগৃহীত

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবিতে শিক্ষার্থীরা মহাখালীতে সড়ক অবরোধ করেছেন। রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিক্ষার্থীদের অবস্থানের কারণে মহাখালী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ জনগণকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

গত কয়েকদিন ধরে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে নিজেদের দাবি তুলে ধরছে। রবিবারও তারা কলেজ ক্যাম্পাসের সামনে সড়ক বাঁশ দিয়ে অবরোধ করেন, যা গুলশান মোড় থেকে মহাখালী পর্যন্ত ব্যাপক যানজট সৃষ্টি করে। শিক্ষার্থীরা স্লোগান দিয়ে দাবি জানায়, তাদের দাবি পূর্ণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

এদিকে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি সম্পর্কে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ মন্তব্য করেছেন, এটি একটি ‘অযৌক্তিক’ দাবি। তিনি বলেন, ‘হঠাৎ করে সময়সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, এটা কোনো যৌক্তিক দাবি না। আমরা এখন থেকে আর এ ধরনের সময় বেধে দেওয়া দাবির মুখে, এমন সিদ্ধান্ত নেবো না যেটা শুধু আমাদের সময়ের না, ভবিষ্যতের বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত বলে বিবেচিত হবে।’

তবে, শিক্ষার্থীরা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। কলেজের শিক্ষার্থী আব্দুল হামিন বলেছেন, ‘যতক্ষণ না তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হচ্ছে, ততদিন আমাদের আন্দোলন চলবে, এবং প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি নেওয়া হবে।’

সীমিত পরিসরে রাফাহ সীমান্ত খুলে দিল ইসরায়েল
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দিনে ১,৩৫০ মেট্রিক টন চাল আমদানি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আকিজ বশির গ্রুপে চাকরি, আবেদন শেষ ১২ ফেব্রুয়ারি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষা আইনের খসড়া প্রকাশ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ইসলামী ফ্রন্ট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬