শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে ‘এখনই’ অবরোধ ঘোষণা তিতুমীর শিক্ষার্থীদের

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM

© সংগৃহীত

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য কোনো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। তিনি জানিয়েছেন, ৭ কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে তার এই বক্তব্য প্রত্যাখ্যান করে সরকারি তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচি কঠোরভাবে পালনের ঘোষণা দিয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) ‘তিতুমীর ঐক্যে’র নামের ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সেখানে বলা হয়, ‘এখনই ব্যারিকেড, সবাই তাহবান্দে আসুন!’, ‘দাবি আদায়ের এক পথ, রাজপথ রাজপথ’, ‘সবাই আমতলী মুভ করেন, সড়ক ও রেল অবরোধ হবে’, ‘কাল নয়, আজই ব্যারিকেড হবে, এখন মানে এখনই। সবাই দ্রুত চলে আসুন।’

শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে আন্দোলনরত শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, ‘আপনারা (সরকার) খামখেয়ালিপনা করে আমাদের রাজপথে আন্দোলনে নামাতে বাধ্য করছেন। আমাদের আন্দোলনের কারণে সৃষ্টি হওয়া জনদুর্ভোগের জন্য আপনারাই দায়ি।"

প্রসঙ্গত, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এই দাবিতে তারা মিছিল, সড়ক ও রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্ভাব্যতা যাচাই করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে কোনো ইতিবাচক সাড়া না পেয়ে ২৯ জানুয়ারি থেকে তারা আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন। এসময় তারা তাদের ৭ দফা দাবি পেশ করেন। 

বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9