কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু

০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৮ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে রোববার (২ ফেব্রুয়ারি) থেকে আবেদন শুরু হয়েছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল ও ৩ মে। আবেদন ফি এক হাজার টাকা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি নিয়ে আসছে। এবার নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

আবেদনের যোগ্যতা
২০২০/২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি/আলিম/সমমানের পরীক্ষায় এবং ২০২০/২০২১/২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/দাখিল/সমমানের পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীরা কয়েকটি শর্তে আবেদন করতে পারবেন।

ভর্তির যেসব শর্ত
‘A’ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) : বিজ্ঞান শাখা হতে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষার (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫ সহ সর্বমোট জিপিএ ৮ থাকতে হবে। ‘এ’ ইউনিটের বিষয়গুলোর মধ্যে গণিত, সিএসই, আইসিটি, পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য এইচএসসি/গণিতে গ্রেড পয়েন্ট ৩ থাকতে হবে এবং গণিত, সিএসই ও আইসিটি বিভাগে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিত উত্তর দিতে হবে। রসায়ন বিভাগে ভর্তি-ইচ্ছুকদের এইচএসসি/সমমান পরীক্ষায় রসায়নে গ্রেড পয়েন্ট ৩.৫ ও গণিতে গ্রেড পয়েন্ট ২.৫ থাকতে হবে। ফার্মেসি বিভাগে ভর্তি-ইচ্ছুকদের এইচএসসি/সমমান পরীক্ষায় রসায়ন ও জীববিদ্যায় জিপিএ ৩.৫ ও গণিতে গ্রেড পয়েন্ট ২.৫ থাকতে হবে।

‘B’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) : বি ইউনিটে আবেদনকারীর এসএসসি/সমমান এইচএসসি/সমমান পরীক্ষার মোট ন্যূনতম জিপিএ (চতুর্থ বিষয়সহ) মানবিক শাখায় ৬, বিজ্ঞান শাখায় ৭ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৬ দশমিক ৫০ থাকতে হবে। তবে সব শাখার ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। ‘বি’ ইউনিটের বিষয়গুলোর মধ্যে ইংরেজিতে ভর্তি-ইচ্ছুকদের এইচএসসি/সমমান পরীক্ষায় ইংরেজিতে লেটার গ্রেড (A-) এবং অর্থনীতিতে ভর্তি-ইচ্ছুকদের এইচএসসি/সমমান পর্যায়ে অর্থনীতি, গণিত ও পরিসংখ্যান বিষয়ের যেকোনো একটি থাকতে হবে।

‘C’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) : সি-ইউনিটে আবেদনকারীর এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ (চতুর্থ বিষয়সহ) বিজ্ঞান শাখায় ৭ থাকতে হবে তন্মধ্যে এসএসসি/এইচএসসি/সমমান পরীক্ষার পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে, ব্যবসায় শিক্ষা শাখায় ৬.৫ থাকতে হবে। এর মধ্যে এসএসসি/সমমান এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে এবং মানবিক শাখার ৬ থাকতে হবে তন্মধ্যে এসএসসি/সমমান এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে।

জিসিই লেভেল
‘ও’ লেভেলে ৫টি এবং ‘এ’ লেভেলে ন্যূনতম দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলের মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে ‘বি’ গ্রেড প্রাপ্ত হতে হবে।

সব ইউনিটের আবেদনকারীকে এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ (চতুর্থ বিষয়সহ) ৩ থাকতে হবে এবং ইংরেজি মাধ্যমে পরীক্ষা নিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট ইউনিটের ইউনিট আহ্বায়ক বরাবর ভর্তি পরীক্ষার কমপক্ষে ১৫ দিন আগে স্বহস্তে মোবাইল নম্বরসহ লিখিত আবেদন ডাকযোগে পাঠাতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু ২ ফেব্রুয়ারি থেকে। আবেদন শেষ ২২ ফেব্রুয়ারি (দিন-রাত যেকোনো সময়, এমনকি বন্ধের দিনেও অনলাইনে আবেদন করা যাবে)

ভর্তি পরীক্ষা : ১৯ এপ্রিল সকাল ১০-১১টা পর্যন্ত সি ইউনিট, ৩ মে সকাল ১০-১১টা পর্যন্ত এ ইউনিট এবং ৩-৪টা পর্যন্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনের নিয়মাবলি মিলবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড, পরীক্ষার মান বণ্টন, অনুষদভিত্তিক বিভাগ, আসন সংখ্যা ও অন্য শর্তাবলি যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংরক্ষিত ভর্তি নির্দেশিকা হতে জানা যাবে। ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার স্থান, আসনবিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশ আকারে প্রকাশ করা হবে।

ট্যাগ: কুবি
এইচএসসির ভূগোল প্রথম পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ১৬ জুলাই ২০২৬
মাদকসেবীদের বেঁধে ঠেলাগাড়িতে ঘোরালেন এলাকাবাসীর, অতঃপর...
  • ১৬ জুলাই ২০২৬
স্থাপত্য অধিদপ্তরে ১২ থেকে ২০তম গ্রেডে চাকরি, পদ ৩৩, আবেদন …
  • ১৬ জুলাই ২০২৬
মেসির উদাহরণ টেনে আরও এক বিশ্বকাপ খেলতে চান হ্যারি কেইন
  • ১৬ জুলাই ২০২৬
সাতক্ষীরায় জলবায়ু উপদ্রুত বস্তিবাসীর অধিকার প্রতিষ্ঠার দাবি…
  • ১৬ জুলাই ২০২৬
পাঠদানের অনুমতি পেল ৬৫৪ শিক্ষাপ্রতিষ্ঠান, তালিকা দেখুন এখানে
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence