শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিল জবি ফিচার কলাম রাইটার্স

০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৫ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM
 জবির ফিচার কলাম রাইটার্স প্রশিক্ষণ কর্মশালা

জবির ফিচার কলাম রাইটার্স প্রশিক্ষণ কর্মশালা © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘লেখালিখি প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডিবিসি নিউজরুম এডিটর অহিদুল ইসলাম অন্তর। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার, কলাম অ্যান্ড কনটেন্ট রাইটার্সের সভাপতি সিদরাতুল মুনতাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ শাহরিয়ার হোসেন। 

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ, জবি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান মিল্টন, সংগঠনটির সমন্বয় সহযোগী সিফাত রব্বানীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

কর্মশালায় প্রশিক্ষকরা ফিচার, কলাম ও কনটেন্ট লেখার মৌলিক কৌশল, ভাষার ব্যবহার, পাঠকের দৃষ্টি আকর্ষণ করার পদ্ধতি এবং গবেষণাভিত্তিক লেখালেখির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার আলোকে কীভাবে তথ্য সংগ্রহ, উপস্থাপনা এবং পাঠকের আগ্রহ ধরে রাখা যায়— সে সম্পর্কে দিকনির্দেশনা দেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা জানান, এ আয়োজন তাঁদের লেখালেখির প্রতি আগ্রহ বাড়িয়েছে এবং ভবিষ্যতে আরো দক্ষতা অর্জনে অনুপ্রেরণা জুগিয়েছে। বিশেষ করে, কর্মশালায় আলোচনা হওয়া গবেষণাধর্মী লেখালেখির গুরুত্ব, সাংবাদিকতার নৈতিকতা ও কনটেন্ট ক্রিয়েশনের আধুনিক দিকগুলো তাদের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে কাজ করেছে। তারা এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।

প্রশিক্ষক অহিদুল ইসলাম অন্তর বলেন, বর্তমান যুগে তথ্যনির্ভর ও গঠনমূলক লেখালেখির গুরুত্ব অনেক বেশি। শিক্ষার্থীদের উচিত গবেষণা ও বিশ্লেষণধর্মী লেখালেখিতে মনোযোগ দেওয়া, যাতে তারা ভবিষ্যতে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।" তিনি শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলনের মাধ্যমে লেখালেখির দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন। 

সংগঠনের সভাপতি সিদরাতুল মুনতাহা বলেন, আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের লেখালেখির দক্ষতা বৃদ্ধি করা এবং তাদের সৃজনশীলতাকে বিকশিত করা। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্যের জন্য আইনি নোটিশ দেওয়া হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিয়ে উপহার সামগ্রী পাঠালেন প্রধানম…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫৫ মাদ্রাসা প্রধানকে শোকজ, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950