খুবির পেছনে থাকা হোটেলের বিরিয়ানি খেয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ অসুস্থ অর্ধশতাধিক

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM
হাসপাতালে অসুস্থদের চিকিৎসা দেওয়া হচ্ছে

হাসপাতালে অসুস্থদের চিকিৎসা দেওয়া হচ্ছে © সংগৃহীত

ঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের পেছনের একটি হোটেল থেকে এই বিরিয়ানি ক্রয় করা হয়েছিল বলে জানা গেছে।  

জানা গেছে, বাগেরহাট সদরের শিশু কানন আদর্শ বিদ্যাপিঠ থেকে দুটি বাসে করে ১০৮ জন ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালী পার্কে পিকনিকে যান। পথিমধ্যে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের পেছনের একটি হোটেল থেকে চিকেন বিরিয়ানি ক্রয় করেন। পরে তারা পার্কে গিয়ে দুপুর ২টার দিকে খাবার খান। এর ঘণ্টাখানেক পরেই অধিকাংশের বমি এবং ডায়রিয়া দেখা দেয়। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। 

শিশু কানন আদর্শ বিদ্যাপিঠের শিক্ষক ননী গোপাল আচার্য বলেন, খাবার খাওয়ার কিছু সময় পর থেকেই কেউ কেউ বমি করছে। অনেকেই অজ্ঞান হয়ে পড়েছেন। কারো কারো পেটে ব্যথা শুরু হয়েছে। অর্ধশতাধিক শিক্ষার্থীসহ অন্যরাও অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুলতানা মেফতাহুল জান্নাত বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে বয়স্কদের অবস্থা আশঙ্কাজনক।

নার্সিং অধিদপ্তর থেকে সরানো হল আনোয়ার আকন্দকে
  • ২৩ এপ্রিল ২০২৬
ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নুসরাত তাবাসসুম
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের অসম্মতিপত্র দেখু…
  • ২৩ এপ্রিল ২০২৬
মন্ত্রিপরিষদ বিভাগে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৭৫, আবেদন শুরু…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঈশ্বরদী সরকারি কলেজে শিবির-ছাত্রদলের তুমুল সংঘর্ষ, কার্যালয়…
  • ২৩ এপ্রিল ২০২৬
এসএসসির দ্বিতীয় দিনে বহিষ্কারের সংখ্যা বাড়ল ৩ গুণ
  • ২৩ এপ্রিল ২০২৬