মধ্যরাতে অনশনরত শিক্ষার্থীদের সমর্থনে হল থেকে বেরিয়ে এলেন ছাত্রীরা

০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২০ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM
ছাত্রীনিবাস থেকে বেরিয়ে আসেন শতাধিক নারী শিক্ষার্থী

ছাত্রীনিবাস থেকে বেরিয়ে আসেন শতাধিক নারী শিক্ষার্থী © টিডিসি ফটো

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত সঙ্গে একাত্মতা প্রকাশ করতে মধ্যরাতে ছাত্রীনিবাস থেকে বেরিয়ে আসেন শতাধিক নারী শিক্ষার্থী। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১১টায় তিতুমীর কলেজের দুটি আবাসিক হলের শিক্ষার্থীরা প্রধান ফটকে এসে অনশনরতদের সঙ্গে যোগ দেন।  এসময় তারা কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে স্লোগান দেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা গুলশান-১ এলাকায় সড়ক অবরোধ করেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মহাখালী থেকে বিক্ষোভ মিছিল বের করে গুলশান-১ মোড়ে অবস্থান নেন তারা।

এদিকে গত বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় তিতুমীর কলেজের ৫ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। পরবর্তীতে আরও শিক্ষার্থীরা এতে যোগ দিলে এটি গণঅনশনে রূপ নেয়।

গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টায় শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নুরুজ্জামানের নেতৃত্বে একটি সরকারি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।  প্রায় সোয়া এক ঘণ্টা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পরও তারা আন্দোলন স্থগিত করতে রাজি হননি।  শিক্ষার্থীরা ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ঘোষণার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আজ শুক্রবার আন্দোলনের অংশ হিসেবে তিতুমীর কলেজের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা জুমার নামাজ আদায় করেন। এছাড়া সকাল ও বিকেলে আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা। অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ৯ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।  শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬