শেষ হলো ইবির ৭ দিন ব্যাপী ‘নির্ভয়া ওয়ার্কশপ’

৩১ জানুয়ারি ২০২৫, ০৪:৩৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM

© টিডিসি ফটো

শেষ হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৭ দিনব্যাপী ‘বেসিক মার্শাল আর্ট অ্যান্ড সেল্ফ ডিফেন্স ট্রেনিং’ শীর্ষক নির্ভয়া ওয়ার্কশপ। গত ২৫ জানুয়ারি সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে শুরু হওয়া এই ওয়ার্কশপ আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে সার্টিফিকেট প্রদানের মধ্যে দিয়ে শেষ হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় কারাতে ক্লাবের ব্যবস্থাপনায় এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সহযোগিতায় উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট সায়েন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কারাতে ক্লাবের সভাপতি জান্নাতুল ফেরদৌস তানজিনা। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জান্নাতুল ফেরদৌস তানজিনা বলেন, ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের নারীদের মার্শাল আর্টের সাধারণ শিক্ষা প্রদানের মাধ্যমে নিজেকে আত্মরক্ষার কৌশল শেখানোর পাশাপাশি আত্মবিশ্বাসী করে তোলা। রাস্তাঘাটে মেয়েদের প্রায়শই উত্ত্যক্তের শিকার হতে হয়। প্রায় সব মেয়েকেই কমবেশি এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় যার ফলে নারীরা নিজেদের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে পারি না। আমাদের এই আয়োজনের মাধ্যমে নারীরা নিজেদের প্রতিরক্ষার পাশাপাশি আত্মবিশ্বাসী হিসেবে গড়ে উঠবে।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ২ জুলাই পর…
  • ২৭ জুন ২০২৬
তুরাগে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: প…
  • ২৭ জুন ২০২৬
শেষ হলো প্রযুক্তি উৎসব ‘ডুয়েট সিএসই কার্নিভাল-২০২৬’
  • ২৭ জুন ২০২৬
‘নিজের পরিবারকে সময় দিন’ লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের…
  • ২৭ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৭ জুন ২০২৬
বিয়েতে অতিথি ১০০ ছাড়ালেই জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্সের প্রস…
  • ২৭ জুন ২০২৬