ওয়েবমেট্রিক্স র‌্যাঙ্কিং: দেশের সেরা দশে ৭ সরকারি, ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়

৩১ জানুয়ারি ২০২৫, ১০:১০ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM
ওয়েবমেট্রিক্সের র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে

ওয়েবমেট্রিক্সের র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে © ফাইল ছবি

শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ দশে সাত সরকারি ও তিন বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। এবার দেশসেরা অবস্থানে স্থানে উঠে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় রয়েছে শীর্ষে (দেশে তৃতীয়)।

গত ২৭ জানুয়ারি প্রকাশিত হয় এ র‍্যাঙ্কিং। এতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) পেছনে ফেলে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেয়েছে রাবি। এ তালিকায় শীর্ষস্থান থেকে সরে গিয়ে আট নম্বরে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

ওয়েবমেট্রিক্সের প্রতিবেদন অনুসারে, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবস্থান ১ হাজার ৪২২তম। ২০২৪ সালের প্রথম সংস্করণে (জানুয়ারি) রাবির দেশীয় অবস্থান ছিল তৃতীয় আর দ্বিতীয় সংস্করণে (জুলাই) এক ধাপ এগিয়ে অবস্থান ছিল দ্বিতীয়।

এ বছর আরো একধাপ এগিয়ে শীর্ষ স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। আর শীর্ষ অবস্থান থেকে ছিটকে গিয়ে অষ্টম স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির বৈশ্বিক অবস্থান ১ হাজার ৯৯৫। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৪৭৪)। বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৭৭০) তৃতীয় অবস্থানে আছে।

চতুর্থ অবস্থানে নর্থ সাউথ ইউনিভার্সিটি (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৭৮৩), পঞ্চম অবস্থানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৮১৮), ষষ্ঠ স্থানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৯৪২), সপ্তম স্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৯৭০) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৯৯৫) রয়েছে অষ্টম স্থানে। 

আরো পড়ুন: ওয়েবমেট্রিক্স র‍্যাঙ্কিংয়ে ঢাবি-বুয়েটকে পেছনে ফেলে দেশসেরা রাবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ২২৮৭) নবম স্থানে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ২৩৬৭) দশম স্থানে রয়েছে। প্রতি বছরের মতো এবারও বিশ্বের দুই শতাধিক দেশের ৩১ হাজারের বেশি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং-২০২৫ (জানুয়ারি) প্রতিবেদন প্রকাশ করেছে ওয়েবমেট্রিক্স।

এটি প্রণয়নে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতাসহ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে মাদ্রিদভিত্তিক এ প্রতিষ্ঠান। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক ও প্রবন্ধ বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়।

র‌্যাঙ্কিংয়ের বিস্তারিত জানতে এবং তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9