তিতুমীর কলেজে যাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা

৩০ জানুয়ারি ২০২৫, ০৫:৫০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM
অনশনরত শিক্ষার্থীরা

অনশনরত শিক্ষার্থীরা © সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অনশন করছেন কলেজটির শিক্ষার্থীরা। আন্দোলনরত এসব শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সেখানে যাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা এসব কথা জানান।

তিনি জানান, মন্ত্রণালয়ের কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যাবেন। এ টিমে একজন জয়েন্ট সেক্রেটারি থাকবেন। তারা গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করবেন। তিতুমীর কলেজ নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে, তারা এটা নিয়ে কাজ করছেন।

এর আগে, গতকাল বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার পর থেকে কলেজটির মূল ফটকে সামনে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে এই কর্মসূচি পালন শুরু করেন কলেজটির একদল শিক্ষার্থী। পাশাপাশি আজ সকালে দুপুর ১২টার দিকে কলেজের মূল ফটকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘তিতুমীর ঐক্য’ এর সাত দফা দাবিগুলো হলো: তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ। তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা। শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন ও ২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয় ল' এবং জার্নালিজম সাবজেক্ট সংযোজন।

এছাড়াও অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ শিক্ষার গুণগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ ও আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ।

উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজকে তিতুমীর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বিগত ২৮ বছর ধরে আন্দোলন করছেন কলেজটির শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্টের সরকারের পটপরিবর্তনের পর শিক্ষার্থীরা আবারও নতুন করে তিতুমীর বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়ে উপস্থাপন করেন তারা।

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, টি-টোয়েন্টি বিশ্বকাপে যে প্রভা…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
হাসিনা ১০, টিউলিপ ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর কারাদণ্ড
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় যেতে হবে ভারতকে!
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জাবির সেই ছাত্রদল নেতার মৃত্যু
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাচাকে বাবা পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সেই ই…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে টেলিটকের সঙ্গে সভায় বসছে এনটি…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬