তিতুমীর কলেজে সাংবাদিক হেনস্তায় সংবাদ সম্মেলন

১৯ জানুয়ারি ২০২৫, ০২:১৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
হেনস্তার প্রতিবাদে সতিকসাসের সংবাদ সম্মেলন

হেনস্তার প্রতিবাদে সতিকসাসের সংবাদ সম্মেলন © টিডিসি

ছাত্রদল পরিচয়ে নারী সাংবাদিকসহ সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) সদস্যদের হেনস্তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় সতিকসাসের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সতিকসাসের সভাপতি সাহেদুজ্জামান সাকিব বলেন, ‘কার্যালয়ে ঢুকে নারীসহ সাংবাদিক সমিতির সদস্যদের হেনস্তার ঘটনায় আজকে আমাদের মানববন্ধন করার কথা ছিল। তবে এরই মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও তিতুমীর কলেজ প্রশাসন তদন্ত কমিটি গঠন করায় মানববন্ধন আপাতত স্থগিত করা হয়েছে। তবে এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

কার্যালয়ে এসে সাংবাদিকদের হেনস্তার ঘটনা সত্য সাংবাদিকতার জন্য হুমকি উল্লেখ করে সাহেদুজ্জামান বলেন, কোনো সংবাদের বিষয়ে কারও আপত্তি থাকলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রতিবাদলিপি দেওয়া যেতে পারে। কিন্তু দলবল নিয়ে সাংবাদিকদের জিম্মি করে জবাবদিহি চাওয়া ও জোরপূর্বক ভিডিও ডিলিট করানো গণমাধ্যমের গলা টিপে ধরার শামিল।

আরও পড়ুন: বোরকা পরে জবি ক্যাম্পাসে ছাত্রলীগ নেত্রী, শিক্ষার্থীদের হাতে ধরা

এ সময় ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক সুশৃঙ্খল থাকতে ও সঠিক তথ্য পরিবেশনে ক্যাম্পাস প্রতিনিধিদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্লাটফর্ম ‘তিতুমীর ঐক্য’-এর কার্যক্রমে ছাত্রদলপন্থীর হট্টগোলের ভিডিও সতিকসাসের ফেসবুক পেজে প্রকাশ করায় সতিকসাসের কার্যালয়ে হট্টগোল ও নারী হেনস্তার ঘটনা ঘটান ছাত্রদলের সাবেক ও বর্তমান কয়েকজন নেতাকর্মী। পরে  গতকাল (১৮ জানুয়ারি) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ অভিযুক্ত দুজনকে কারণ দর্শানোর নোটিশ ও ঘটনা তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে। একই সঙ্গে তিতুমীর কলেজ প্রশাসনের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9