তিতুমীর কলেজের ফটকে ককটেল বিস্ফোরণ

২৫ ডিসেম্বর ২০২৪, ০১:২০ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
তিতুমীর কলেজের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে

তিতুমীর কলেজের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে © টিডিসি

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কলেজের আবাসিক শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আজ দুপুর ১২টার দিকে মহাখালী এলাকায় বিক্ষোভ মিছিল করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। পরবর্তী সময়ে তারা কলেজের মূল গেটে এসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

বিক্ষোভ মিছিলে পদবঞ্চিত নেতাকর্মীর ‘অবৈধ কমিটি মানি না, মানব না, পকেট কমিটি মানি না, মানব না’ স্লোগান দেন তারা।

আরও পড়ুন: তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রণালয়ের কমিটি

এ সময় সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ আল ওয়াসি বলেন, ‘গতকাল একটি অবৈধ কমিটি গঠিত হয়েছে। যেখানে গুম, খুন, হামলা ও মামলার শিকার নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তিতুমীর কলেজ শাখা ছাত্রদল এই কমিটিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে এবং প্রতিহত করতে সর্বদা প্রস্তুত রয়েছে। ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করে কমিটি বর্ধিত না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে সড়কে আগুনে জ্বালিয়ে বিক্ষোভ করা হয়।

বিবি সাওদার মুক্তি চেয়ে সাদিক কায়েমের কড়া স্ট্যাটাস
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবির অফিস চলবে নতুন সময়সূচিতে
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ফের কমল পদ, আসছে আরও একটি নিয়োগ বিজ…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঝড়ে রেল লাইনে গাছ উপড়ে পড়ায় ঢাকা-নোয়াখালি রুটে ট্রেন চলাচলে…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নারীর তুলনায় পুরুষের আবেদন ৮ গুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জান…
  • ০৭ এপ্রিল ২০২৬
close