৭ দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 

২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
বিশ্ববিদ্যালয় লোগো

বিশ্ববিদ্যালয় লোগো © ফাইল ফটো

শীতকালীন ছুটি এবং যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) উপলক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয়সহ আঞ্চলিক কেন্দ্র, উপ-আঞ্চলিক কেন্দ্র সমূহ ছুটিতে থাকবে। 

বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয় ২২ থেকে ২৬ ডিসেম্বর (রবিবার থেকে বৃহস্পতিবার) এবং আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র সমূহ ২৩ থেকে ২৭ ডিসেম্বর (সোমবার থেকে শুক্রবার) বন্ধ থাকবে। 

বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস শুক্রবার ও শনিবার এবং আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র শনিবার ও শনিবার সাপ্তাহিক ২ দিন ছুটি থাকে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শফিকুল আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ছুটি চলাকালীন বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত আনসার, নিরাপত্তা প্রহরী এবং জরুরি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীগণ তাদের দায়িত্ব পালন করবেন বলে জানায় রেজিস্ট্রার ড. মো. শফিকুল।

ট্যাগ: বাউবি
দেশের ৭ জেলায় বন্যার আশঙ্কা, নদ-নদীর পানি নিয়ে সতর্কবার্তা
  • ২৮ জুন ২০২৬
আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, নতুন নিয়মে আবেদন করবেন যে…
  • ২৮ জুন ২০২৬
ভাইভা পরীক্ষা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা আটক
  • ২৮ জুন ২০২৬
রাজধানীর মোতালিব প্লাজা থেকে ৪০ লাখ জাল টাকা উদ্ধার
  • ২৮ জুন ২০২৬
শিক্ষক-কর্মচারীর গড় অবসর ভাতা ১৩ লাখ টাকা, সুখবর দিলেন শিক্…
  • ২৮ জুন ২০২৬
সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড
  • ২৮ জুন ২০২৬