বেরোবিতে বহিরাগত নিষিদ্ধ, ধরা পড়লেই যে শাস্তি

২১ ডিসেম্বর ২০২৪, ০১:২১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শীতকালীন ছুটির সময় বহিরাগতদের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ক্যাম্পাসে বহিরাগত ধরা পড়লে সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া প্রবেশের দায়ে প্রাথমিকভাবে তিন দিনের জেলে দেওয়া হবে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সতর্কীকরণ নোটিশে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা বাসায় চলে গেছে। আবাসিক হলগুলোতে অল্প সংখ্যক শিক্ষার্থী আছে। তাদের নিরাপত্তার কথা চিন্তা করে সাময়িক সময়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরপরও যদি কোনো বহিরাগত প্রবেশ করে, তাহলে তাকে সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া প্রবেশের দায়ে প্রাথমিকভাবে তিন দিনের এবং অপরাধ সাপেক্ষে তাকে ছয় মাসের জেলে দেওয়া হবে।

নোটিশে জানানো হয়, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা সময়ে বহিরাগতদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হলো। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে গেট ক্লিয়ারেন্স সাপেক্ষে বা রেজিস্ট্রার খাতায় কারণ লিপিবদ্ধকরণ করে প্রবেশের অনুমতি পাওয়া করা যেতে পারে।

উল্লেখ্য, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নোটিশ কার্যকর থাকবে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬