‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে আর কোনো অনিয়ম-দুর্নীতি চলবে না’

১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
অধ্যাপক এ এস এম আমানুল্লাহ

অধ্যাপক এ এস এম আমানুল্লাহ © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ জানিয়েছেন, অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতিতে অবিচল। তিনি বলেন, বর্তমান সময়ে ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, সময়ানুবর্তিতা ও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। কোনো ধরনের অন্যায়, দুর্নীতি-অনিয়ম করা আর চলবে না। অন্যায়ের বিরুদ্ধে বর্তমান প্রশাসন জিরো টলারেন্স অবস্থানে আছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে নতুন আইসিটি ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন।  

এসময় উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় হলো জাতীয় প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের আইসিটি দপ্তরকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও উন্নত ও সমৃদ্ধ করতে হবে। নতুন নতুন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে অধিভুক্ত কলেজ ও শিক্ষার্থীদের দ্রুত সেবা দেওয়ার ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, আমাদের কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে। যাতে তারা দক্ষতা অর্জনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়কে জাতীয় দায়িত্বশীল প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আইসিটি দপ্তর ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‌শুধু সুন্দর সুন্দর অট্টালিকা করলে হবে না। এতে সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে এবং জাতীয় স্বার্থে দায়িত্বশীল হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ৩৬ লাখ শিক্ষার্থীকে দ্রুততম সময়ে সেবা দেওয়ার প্রচেষ্টা চালাতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, দপ্তর পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

 

আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বড় সিদ্ধান্ত নিল চ্যাটজিপিটি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9