১৬ দিনের ছুটিতে যাচ্ছে ইবি, খোলা থাকবে হল

১৯ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

দুই দিন বৃদ্ধি করে আগামী শনিবার থেকে ১২ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। শীতকালীন অবকাশ এবং যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আগামী শনিবার (২১ ডিসেম্বর) থেকে ১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়টি। তবে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এবার ১৬ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। এ সময়ে হল খোলা থাকবে।

এর আগে ২৩ ডিসেম্বর থেকে ছুটি শুরুর কথা থাকলেও গতকাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২১ ও ২২ ডিসেম্বর দু’দিন ছুটি বৃদ্ধির কথা জানানো হয়। বর্ধিত ছুটিতে ক্লাস বন্ধ থাকলেও বিভিন্ন বিভাগে চলমান পূর্বনির্ধারিত পরীক্ষা চলবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ১৯ ও ২০ ডিসেম্বর এবং ২ ও ৩ জানুয়ারিও বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা। সবমিলিয়ে ১৬ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। তবে শীতের ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও আবাসিক হলসমূহ খোলা থাকবে বলে নিশ্চিত করেছে প্রভোস্ট কাউন্সিল।

এর আগে এক অফিস আদেশে শীতকালীন ও বড় দিন উপলক্ষ্যে ২৩ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত পর্যন্ত ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ এবং পরবর্তী বিজ্ঞপ্তিতে ২১ ও ২২ ডিসেম্বরেও ক্লাস বন্ধ থাকার সিদ্ধান্ত জানানো হয়। তবে অফিস বন্ধকালীন বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে বলে জানিয়েছে রেজিস্ট্রার অফিস। 

আরো পড়ুন: কৃষি গুচ্ছের ১৯৩ আসন শূন্য, ডাকা হয়েছে ভর্তিচ্ছুদের

ছুটি শেষে ৪ জানুয়ারি অফিস খোলার দিন বিভাগ, অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি-অনুপস্থিতির প্রতিবেদন দিতে বলা হয়েছে। বেলা ১১টার মধ্যে রেজিস্ট্রার অফিসে প্রতিবেদন পাঠানোর অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শহিদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ জাকির হোসেন বলেন, শীতকালীন ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ যথারীতি খোলা থাকবে। শিক্ষার্থীরা নিজ নিজ হলে থেকে চাকরি বা অন্যান্য পড়াশোনা ও আনুষঙ্গিক কাজ নির্বিঘ্নে করতে পারবে। 

তিনি বলেন, ছুটিতে হল খোলা থাকলেও বিভিন্ন ডাইনিংয়ে পর্যাপ্ত খাবার পরিবেশনায় গাফিলতির বিষয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে। এ বিষয়ে আগামী শনিবার প্রভোস্ট কাউন্সিলের মিটিংয়ে আলোচনা করা হবে।

সেই শাহীন লিখলেন— ‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ হয়েছিলাম’
  • ১৬ মার্চ ২০২৬
সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে: নাহিদ
  • ১৬ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিশেষ অনুমতি পেল কোন কোন দ…
  • ১৬ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল ইএমআইএস সেল
  • ১৬ মার্চ ২০২৬
ম্যানেজিং কমিটির সভাপতি হতে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস, প্র…
  • ১৬ মার্চ ২০২৬
এক ঘোষণায় সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, বাদ পুরনোরা
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence