৭ দিনের ছুটিতে যাচ্ছে যবিপ্রবি, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া

১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM

© সংগৃহীত

যিশু খ্রিস্টের জন্মদিন, সাপ্তাহিক বৃহস্পতিবার ও শুক্রবার সহ আগামী ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সাত দিনের ছুটিতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিশ্ববিদ্যালয় বন্ধ সময়ে খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল। তবে এ ছুটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

রবিবার (১৫ ডিসেম্বর) রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, যিশু খ্রিস্টের জন্ম দিন (শুভ বড় দিন)' ও 'শীতকালীন অবকাশ' উপলক্ষ্যে আগামী ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত মোট ০৭ (সাত) দিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে।

ছুটি পেয়ে শিক্ষার্থীদের একাংশ উচ্ছ্বাস প্রকাশ করলেও আরেক অংশ ছুটির বিরোধিতা করেছেন। কারণ হিসেবে তারা সেমিস্টার শেষ করতে পিছিয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন। বিশেষত চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা জানান, প্রত্যয় স্কীম বাতিল, সুপার গ্রেডে উন্নীতরকণ সহ একাধিক দাবিতে টানা শিক্ষকদের কর্মবিরতি ও গণঅভ্যুত্থানে দীর্ঘ সময় ক্লাস বন্ধ থাকায় অ্যাকাডেমিকভাবে পিছিয়ে পড়েছি। এ সময়টি কাজে লাগিয়ে দ্রুত পরীক্ষায় অংশগ্রহণ করতে চেয়েছিলেন তারা। বছরের শুরুতে চাকরি পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করতে তারা দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা শেষ করার আবেদন জানিয়েছেন। 

অপরদিকে শিক্ষার্থীদের অন্য অংশ বছর শেষে ছুটি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। শীতকালীন ছুটিতে বাড়িতে বেড়াতে যাওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি তারা।

মিরসরাইয়ে ছয় মাসে কিশোরগ্যাং সদস্যসহ গ্রেপ্তার ৭২৩
  • ০৫ নভেম্বর ২০২৬
রবিবার থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ০৫ নভেম্বর ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে নৃত্য …
  • ০৫ নভেম্বর ২০২৬
নতুন এমপিও ৩৭৬, বিএড স্কেল ১৫৯৪, উচ্চতর গ্রেড পেলেন ৫৪৭৪ জন
  • ০৫ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950