পবিপ্রবিতে কৃষকদের নিয়ে ‘নিরাপদ সবজি উৎপাদন’ শীর্ষক কর্মশালা

১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:১৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM

© টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের অর্থায়নে ৪০ জন স্থানীয় কৃষকের শীতকালীন নিরাপদ সবজি উৎপাদনের প্রশিক্ষণ এবং এর ফলাফল পর্যালোচনা নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় পবিপ্রবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের অর্থায়নে অনুষ্ঠিত গবেষণা কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রশিক্ষণের ফলাফল নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ।

রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ ও সহকারী গবেষক মো. নাজমুল হাসান মেহেদির যৌথ গবেষণার মাধ্যমে শীতকালীন নিরাপদ সবজি উৎপাদনে পরামর্শ এবং তাত্ত্বিক প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় কৃষকদের চাষাবাদে কী কী পরিবর্তন এসেছে তা পর্যালোচনা করা হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘আপনাদের (কৃষকদের) যেকোনো সাহায্যের জন্য আমাদের বিশ্ববিদ্যালয় সর্বদা প্রস্তুত। আপনারা (কৃষক) যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সর্বতোভাবে সাহায্য করতে প্রস্তুত আছি।’ 

অনুষ্ঠানের সভাপতি ও মুখ্য গবেষক প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, ‘আমাদের এই কার্যক্রম এখানেই শেষ নয়। আমরা আগামীতে গ্রীষ্মকালীন চাষাবাদেও সাধারণ কৃষকদের জন্য আমাদের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবো। পবিপ্রবি শুধু নিজেদের শিক্ষার্থীদের জন্যই নয়, সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে যাবে।

ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা
  • ২৮ জুন ২০২৬
ঢাবির রোকেয়া হলে ফ্যান খুলে পড়ল ছাত্রীর মাথায়
  • ২৮ জুন ২০২৬
মাভাবিপ্রবির আল মাহিনের মেক্সট বৃত্তি অর্জন
  • ২৮ জুন ২০২৬
রাবিতে আবাসন সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ২৮ জুন ২০২৬
৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব বিএনপির এমপির
  • ২৮ জুন ২০২৬
ওষুধ সংকটে যশোর জেনারেল হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা
  • ২৮ জুন ২০২৬