শাবিপ্রবির রিসার্চার অব দ্য ইয়ার অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান 

১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
ড. ওয়াহিদুজ্জামানের হাতে রিসার্চার অব দ্য ইয়ার সার্টিফিকেট তুলে দেন উপ-উপাচার্য

ড. ওয়াহিদুজ্জামানের হাতে রিসার্চার অব দ্য ইয়ার সার্টিফিকেট তুলে দেন উপ-উপাচার্য © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্কুল অব অ্যাপ্লাইড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের রিসার্চার অব দ্য ইয়ার হিসেবে মনোনীত হয়েছেন ফুড ইন্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে রিসার্চার অব দ্য ইয়ার ঘোষণা করা হয়।

এতে স্কুল অব অ্যাপ্লাইড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজা সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এসময় অধ্যাপক ওয়াহিদুজ্জামানের হাতে রিসার্চার অব দ্য ইয়ার সার্টিফিকেট তুলে দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম। 

অ্যাপ্লাইড সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. রেজা সেলিম বলেন, ‘শিক্ষকমন্ডলীকে গবেষণায় উৎসাহিত ও গবেষণার স্বীকৃতি দিতে প্রথমবারের মতো আমরা রিসার্চার অব দ্য ইয়ার এর যাত্রা শুরু করেছি। এ বছর ৫ জন আবেদনকারীর মধ্যে অধ্যাপক ওয়াহিদুজ্জামানকে সিলেক্টেড করা হয়েছে। ৫ জন আবেদনকারীর মধ্যে তার স্কোর ছিল ২৬৭.০৮৭। 

নিজের অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক ওয়াহিদুজ্জামান বলেন, অনেক যাচাই বাছাই করে কর্তৃপক্ষ আমাকে নির্বাচিত করেছেন। এজন্য আমি আনন্দিত। তিনি আরো বলেন, ২০১৮ সালে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পাওয়ার পর গবেষণায় আমার অনুপ্রেরণা জাগে। সেখান থেকেই আমি গবেষণায় ভালো ফোকাস করি। এছাড়াও তিনি ২০১৮ সালে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও ২০২২ সালে ডিন’স অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 

প্রসঙ্গত, তিন বছরের রিসার্চ পাবলিকেশন, রিসার্চ প্রেজেন্টেশন, সাইটেশন ও সুপারভিশনসহ কয়েকটি ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে রিসার্চার অব দ্য ইয়ার নির্বাচন করা হয়েছে। 

ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে ডাস্টবিন ও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9