গুচ্ছ প্রক্রিয়ায় ভর্তি নেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০২ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
যবিপ্রবির অ্যাকাডেমিক ভবন

যবিপ্রবির অ্যাকাডেমিক ভবন © সংগৃহীত

সমন্বিত ভর্তি পরীক্ষা (গুচ্ছ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে অবস্থান স্পষ্ট করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার কথা চিন্তা করে গুচ্ছতেই থাকছে বিশ্ববিদ্যালয়টি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি সাংবাদিকদের বলেন, গুচ্ছ পদ্ধতি শিক্ষার্থীদের জন্য বেশ কিছু সুবিধা নিয়ে আসে। এটি শিক্ষার্থীদের ভর্তির খরচ ও সময় সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখে। যদিও কিছু চ্যালেঞ্জ আছে, তবে আমরা মনে করি গুচ্ছ পদ্ধতির মাধ্যমে ভর্তি প্রক্রিয়ায় সার্বিক সমন্বয় সম্ভব। শিক্ষার্থী ও অভিভাবকদের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিষয়ে যবিপ্রবির বিজ্ঞান অনুষদের এক শিক্ষার্থী জানান, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি হওয়া সহজ এবং আমাদের পরিবারকেও আর্থিকভাবে কম চাপের মধ্যে রাখতে পারে। যদিও ক্যালেন্ডার নিয়ে কিছু সমস্যা হয়, তবে আমরা আশা করি এটি সমাধান করা যাবে।’

জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অন্য এক শিক্ষার্থী বলেন, গুচ্ছে বেশ কিছু সমস্যা রয়েছে অর্থ সাশ্রয় হলেও অনেক কিছুই এখনো ঠিকমতো পরিচালিত হচ্ছে না। শিক্ষার মান ও নিজেদের অবস্থান ধরে রাখতে যবিপ্রবির গুচ্ছ থেকে বের হয়ে আসা উচিত বলে মনে করি। 

প্রসঙ্গত, ২০২০-২১ শিক্ষাবর্ষে করোনাকালীন সংকট মোকাবিলা করতে ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চালু করে। এর পর থেকে শিক্ষার্থীদের মধ্যে মতভেদ সৃষ্টি হলেও অধিকাংশ প্রতিষ্ঠান এখনো গুচ্ছে থাকার পক্ষে রয়েছে। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়াসহ কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফেরার দাবি তুলেছে।

ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে ডাস্টবিন ও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9