বিজয় দিবসে বশেফমুবিপ্রবিতে ব্যতিক্রমী উদ্যোগ

১৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০০ PM

© টিডিসি ফটো

মহান বিজয় দিবসে ব্যতিক্রমী উদ্যোগে সাড়া ফেলেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েপড়ুয়া চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদ৷ সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রায় শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যা’ বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং চিত্র প্রদর্শনীর আয়োজন করে সংগঠনটি৷ 

সংগঠনের উপদেষ্টাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ও প্রভাষক আতিকুর রহমান, গণিত বিভাগের প্রভাষক সজীব হায়াত, ফিশারিজ বিভাগের প্রভাষক রুণা আক্তার জৌতি উক্ত চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা পরিদর্শন করেন৷

আয়োজক কমিটির সদস্যরা জানান ‘এটি নতুনত্বের পাশাপাশি একাত্তরের সাথে চব্বিশের মেলবন্ধনের একটুখানি প্রয়াস ছিল৷’ এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য আশরাফুল ইসলাম আদর, ইয়াসির আরাফাত, সামিহা দেওয়ান মাহী, সাজেদা আক্তার শিমলা, মুহাম্মদ মিনহাজ, মজুল ত্রিপুরা, আব্দুল হামিদ ও সজরুল ইসলাম প্রমুখ।

কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী মৌরি রয় বলেন, ‘এমন আয়োজন ইতিপূর্বে হয়েছে কিনা জানা নেই৷ অনেক ভালো লেগেছে। আর জুলাই বিপ্লব সম্পর্কিত অনেকগুলো বিষয় নতুন করে জেনেছি যেটা প্রায় ভুলেই যেতে বসেছি৷ সিনিয়র ভাইদেরকে ধন্যবাদ এমন আয়োজনের জন্য৷’

তরুণদের হাতেই তরুণদের ভবিষ্যৎ: আসছে ইন্টারন্যাশনাল ইয়ুথ ইম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ১৫…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৫০ মাদ্রাসা বন্ধের নির্দেশ,আরও ১০০টিকে শোকজ করল পশ্চিমবঙ্গ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুটিতে শিক্ষা, শেষে পুলিশ ক্যাডার— বিসিএসে কেমন ছিল ঢ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে ডাস্টবিন ও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9