নানা কর্মসূচিতে বশেফমুবিপ্রবিতে মহান বিজয় দিবস উদ্‌যাপিত

১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০০ PM
অস্থায়ী শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

অস্থায়ী শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ © টিডিসি ফটো

আজ ১৬ ডিসেম্বর। নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সকালে অস্থায়ী শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান দিবসটির আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন। 

পরে মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর কর্মসূচি অনুযায়ী, জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র‍্যালি, আলোচনা সভা এবং প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। 

আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান শহিদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। প্রধান আলোচকের বক্তব্যে উপ-উপাচার্য চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও বিভিন্ন পর্যায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।  

আয়োজক কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সাদীকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোছা. নার্গিস মুরশিদা বক্তব্য প্রদান করেন। সবশেষে শহিদদের রুহের মাগফেরাত কামনা এবং দেশের সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করা হয়।  দোয়া পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম। 

এদিকে বিজয় দিবস উপলক্ষ্যে অ্যাকাডেমিক ভবন চত্বরে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষ্যে প্রশাসনিক ভবন, অ্যাকাডেমিক ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে ডাস্টবিন ও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9