শাবিপ্রবিতে শিক্ষক লাউঞ্জ ও ক্যাফেটেরিয়ার উদ্বোধন

১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০০ PM
শিক্ষক লাউঞ্জের উদ্বোধন

শিক্ষক লাউঞ্জের উদ্বোধন © টিডিসি ফটো

শিক্ষকদের কাজের ফাঁকে একটু অবসর, আড্ডা কিংবা নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষার্থীদের সঙ্গে সৃজনশীল চিন্তা-চেতনা ভাগ করে নিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিম্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষক লাউঞ্জ ও ক্যাফেটেরিয়ার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনের নিচতলায় কেক কেটে উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরয়ারউদ্দিন চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোশাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লাইলা আশরাফুন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।

এসময় সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লাইলা আশরাফুন বলেন, ‘বহির্বিশ্বের অনেক দেশেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জন্য লাউঞ্জ ও কাফেটেরিয়া রয়েছে। শিক্ষকরা সারাদিন কর্মব্যস্ততার ফলে ক্লান্ত চলে আসে। তাই আমরা যদি সবাই একসাথে বসে কিছু সময় রিফ্রেশমেন্ট করতে পারি, এটা আমাদের জন্য কর্মক্ষেত্রে শক্তি যোগাবে।’

৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
  • ২৮ জুন ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অবশ্যই ইতিবাচক, নৈতিক হতে হবে:…
  • ২৮ জুন ২০২৬
সাড়ে ৩ মাসে হামে ৭১২ প্রাণহানি
  • ২৮ জুন ২০২৬
দুই মাস বেতন বন্ধ, আর্থিক সংকটে বিনা চিকিৎসায় মাদ্রাসা কর্ম…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনার ম্যাচে বিদ্যুৎ না থাকায় পল্লী বিদ্যুৎ অফিসে ভা…
  • ২৮ জুন ২০২৬
মানের দিক থেকে মাভাবিপ্রবি অনেক ওপরে আছে: মাভাবিপ্রবি ভিসি
  • ২৮ জুন ২০২৬