আমরা ইতিহাস থেকে শিখবো, সৃষ্টিশীল জ্ঞানকে কাজে লাগাবো: ড. নিখিল

১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০০ PM

© টিডিসি ফটো

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) বিজয় দিবস ২০২৪ এর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের আর্থিক, প্রশাসনিক ও অ্যাকাডেমিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড. নিখিল চাকমা বলেন, ‘৫৩ বছর আগে যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশের বিজয় দিবস পেয়েছি, তাদের আত্মগোপন ও মূল্যবোধকে সমানে রেখে এগিয়ে যেতে হবে। আমরা সবাই ইতিহাস থেকে শিখবো এবং নতুন নতুন সৃষ্টিশীল জ্ঞানকে আমরা কাজে লাগাবো। যেটা ভুল সেটা আমরা গ্রহণ করবো না।’

এছাড়াও রাবিপ্রবির উন্নয়নে সহযোগিতার মন মানসিকতা নিয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদেরকে নিজস্ব অবস্থান থেকে মেধা ও ধৈর্য্যকে কাজে লাগিয়ে সামগ্রিকভাবে কাজ করার আহবানো জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক সূচনা আখতার, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল গফুর, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আসিফা নার্গিস, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও রাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. সুপ্রিয় চাকমা, এস্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার ও রাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেতু চাকমা এবং লাইব্রেরি দপ্তরের ক্যাটালগার ও রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির সহ-সভাপতি বর্না চাকমা।

আলোচনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক সাইফুল আলম। এদিকে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে নয় ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিসৌধে শহিদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।

আলোচনা সভা শেষে রাবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া ২০২৪ এর ২১টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়। এছাড়াও মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের আবাসিক হলে শিক্ষার্থীদের মাঝে আজ রাতে উন্নতমানের খাবার পরিবেশন করার কথা রয়েছে।

২৫০টি মাদ্রাসা বন্ধের নির্দেশ,আরও ১০০টিকে শোকজ করল পশ্চিমবঙ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুটিতে শিক্ষা, শেষে পুলিশ ক্যাডার— বিসিএসে কেমন ছিল ঢ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে ডাস্টবিন ও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9