বাউবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০০ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার (১৬ ডিসেম্বর) মুক্তিযুদ্ধে আত্ম-উৎসর্গকারী সকল বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। তার নেতৃত্বে সকাল ৮টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস, রেজিস্ট্রার, ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে এ দিন বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে ভোর সাড়ে ৬টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়।  

এছাড়াও যোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সারা দেশজুড়ে বিস্তৃত বাউবির আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে ব্যানার প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

ট্যাগ: বাউবি
ডেইলি ক্যাম্পাসে সংবাদ, বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজের বির…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট প্রকাশে নতুন শঙ্কা!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এবার ৫ দেশে অর্থ পাচারের অভিযোগ, যা বললেন আসিফ মাহমুদ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ হাজার তরুণের অংশগ্রহণে ঢাকায় ইয়ুথ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ১৫…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9