বুটেক্স সাংবাদিক সমিতির নেতৃত্বে রফিক-সিয়াম

১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাওসিক জারিফ সিয়াম

সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাওসিক জারিফ সিয়াম © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছে দি ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সময়ের কণ্ঠস্বর ও দেশ দেশান্তর ২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: তাওসিক জারিফ সিয়াম।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট প্রদান কার্যক্রম শেষে বিকাল ৪ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার-১ ড. শেখ মো: মামুন কবীর এবং সহকারী নির্বাচন কমিশনার-২ ইহসান ইলাহী সাবিক।

নতুন কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: রাবী সিদ্দিকী জুবায়ের, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ আল জাবের রাফি, দপ্তর-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হাসান মাহমুদ সাজিদ, অর্থ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাতুল সাহা ও কার্যনির্বাহী সদস্য মো: রাফি সারোয়ার।

একই দিন বিকেলে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা, সহকারী নির্বাচন কমিশনার-১ এবং সহযোগী অধ্যাপক ও টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ড. শেখ মো: মামুন কবীর, সহকারী নির্বাচন কমিশনার-২ ও হিউমিনিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের প্রভাষক ইহসান ইলাহী সাবিক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: ফরহাদ হোসাইন, টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক ড. মো: মাসুম, ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিসটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মো: কাউসারু ইসলাম, চ্যানেল–24 এর স্পেশাল করেসপন্ডেন্ট মাকসুদ উন নবি এবং ইমটেক্স সল্যুশনস বিডি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো: মইদুল ইসলাম (মইদ) ব্যবস্থাপনা পরিচালক সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

পে-স্কেলের গেজেট প্রকাশে নতুন শঙ্কা!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এবার ৫ দেশে অর্থ পাচারের অভিযোগ, যা বললেন আসিফ মাহমুদ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ হাজার তরুণের অংশগ্রহণে ঢাকায় ইয়ুথ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ১৫…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৫০ মাদ্রাসা বন্ধের নির্দেশ,আরও ১০০টিকে শোকজ করল পশ্চিমবঙ্গ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9