পোষ্য কোটা বাতিল ও ভর্তি ফি কমানোর দাবিতে জবিতে মানববন্ধন 

১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি

পোষ্য কোটা বাতিল ও ভর্তি পরিক্ষার ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ রবিবার (১৫ ডিসেম্বর ) দুপুর ১২.৩০ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘গত কিছুদিন আগে আমরা কোটা নিয়ে একটি বিপ্লব সাধন করেছি। এত কিছুর পরও বিশ্ববিদ্যালয়গুলোতে পোষ্য কোটা বহাল থাকাটা অযৌক্তিক। তা ছাড়া ভর্তি পরিক্ষায় বিশ্ববিদ্যালয়ে যে ফি নেওয়া হয়, এটা তিন থেকে ৪০০ টাকা হলে ঠিক আছে। এখন অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। অনেকেই ভর্তির আবেদনের জন্য সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।’

আরও পড়ুন: জবিতে গুচ্ছের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, ভর্তি ফি কত জানা গেল

উদ্ভিদবিদ্যা বিভাগের ১৩তম আবর্তনের শিক্ষার্থী এ কে এম রাকিব হাসান বলেন, ‘যে কোটার বিপক্ষে গিয়ে জীবন দিয়েছে হাজারো ছাত্র-জনতা, সেই কোটা পুনর্বহাল রাখা চব্বিশের বিপ্লবকে উপহাস করার শামিল। কিন্তু আমরা বেঁচে থাকতে তা হতে দেব না।’

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সোহান প্রামানিক বলেন, ‘কোটার জন্যই আমরা এত আন্দোলন করেছি। এত শিক্ষার্থী জীবন দিয়েছে। তাই এখনো এসব কোটা থাকতে পারে না। এটা বাতিল করতে হবে। নাহলে আমাদের আন্দোলন বহাল থাকবে।’ 

মিরসরাইয়ে ছয় মাসে কিশোরগ্যাং সদস্যসহ গ্রেপ্তার ৭২৩
  • ০৫ নভেম্বর ২০২৬
রবিবার থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ০৫ নভেম্বর ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে নৃত্য …
  • ০৫ নভেম্বর ২০২৬
নতুন এমপিও ৩৭৬, বিএড স্কেল ১৫৯৪, উচ্চতর গ্রেড পেলেন ৫৪৭৪ জন
  • ০৫ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950