বিজয় দিবসে বুটেক্সে উদ্‌যাপন হবে হল ফিস্ট

১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৮ PM

© টিডিসি সম্পাদিত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আয়োজিত হতে যাচ্ছে হল ফিস্ট-২০২৪। সোমবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছেলে এবং মেয়েদের চারটি হলে একযোগে এ হল ফিস্ট অনুষ্ঠিত হবে। এতদিন পর হল ফিস্টের সংবাদে উচ্ছ্বাসিত বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা।

শহিদ আজিজ হলের শিক্ষার্থী সাঈফ মাহমুদ বলেন, ‘হলে থাকলেও ক্লাস, ল্যাব এবং পরীক্ষার চাপে সিনিয়র-জুনিয়রদের সঙ্গে তেমন দেখা বা কথা বলা হয় না, ডাইনিংয়ে খাওয়ার সময় ছাড়া। কিন্তু হল ফিস্টের এই আয়োজন আমাদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা। এটি একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।’

জি. এম. এ. জি. ওসমানী হলের শিক্ষার্থী ইমরান খান ফাহিম বলেন, ‘ফিস্ট মানেই আনন্দ-উৎসব, শিক্ষক-শিক্ষার্থী, সিনিয়র-জুনিয়র মিলে আড্ডা-গল্প, খাওয়া-দাওয়া খেলাধুলার টুর্নামেন্ট আয়োজ। এবার সেটাই হতে যাচ্ছে ভেবে অন্যরকম এক অনুভূতি কাজ করছে। সেই সঙ্গে আমাদের ৪৫তম ব্যাচের ভাইয়েরা বর্ণিল এক ‘হলজীবন’ শেষ করে এখন পদার্পণ করবেন চাকরিজীবনে। হলের করিডোরে যাদের নিয়মিত দেখতাম আর শুনতাম, ‘কিরে, কেমন আছিস? সব ঠিকঠাক?’ এই ভ্রাতৃত্ববোধের শব্দগুলো শুনতে পাব না ভেবে মনে বিষণ্নতাও কাজ করছে।’

জি. এম. এ. জি. ওসমানী হলের প্রভোস্ট ড. মো:  সাইদুজ্জামান বলেন, ‘প্রতি বছরের মতো এবারও আয়োজিত হচ্ছে হল ফিস্ট। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল জি. এম. এ. জি. ওসমানী হল অত্যন্ত জাঁকজমকভাবে আয়োজন করছে এবারের হল ফিস্ট-২০২৪। নানারকম ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে অত্যন্ত উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ওসমানী হলে। এই অনুষ্ঠানের মাধ্যমে ৪৫তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হচ্ছে।’

শহিদ আজিজ হলের প্রভোস্ট ড. মো: ইমদাদ সরকার বলেন, ‘শহিদ আজিজ হলের ফিস্ট ১৬ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা জুলাই বিপ্লবের পর প্রথম হল ফিস্ট।  প্রভোস্ট টিম বিভিন্ন কমিটি গঠন করেছে, যারা স্বাধীনভাবে কাজ করে প্রোগ্রামটিকে সফল করতে সর্বোচ্চ চেষ্টা করছে।’

প্রসঙ্গত, ফিস্টে হলের সকল বৈধ শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা থাকবে এবং অ্যালামনাইরা নির্দিষ্ট ফি দিয়ে অংশগ্রহণ করতে পারবেন। ইনডোর ও আউটডোর গেম, পুরস্কার বিতরণ এবং থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে ঢাকা-৬ এর সমস্যা তুলে ধরলেন প্রতিমন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ, বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট প্রকাশে নতুন শঙ্কা!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এবার ৫ দেশে অর্থ পাচারের অভিযোগ, যা বললেন আসিফ মাহমুদ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ হাজার তরুণের অংশগ্রহণে ঢাকায় ইয়ুথ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9