বশেফমুবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামানের নেতৃত্বে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামানের নেতৃত্বে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। © টিডিসি ফটো

যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জাতির সূর্যসন্তান শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দিবসটির কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। 

পরে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা জাতির সূর্যসন্তানের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধা জানানো শেষে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

দিবসটিতে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল দিনব্যাপী কালো ব্যাজ ধারণ ও আলোচনা সভা। অ্যাকাডেমিক ভবন চত্বরে আয়োজিত আলোচনা সভায় মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন। এ সময় তিনি বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। 

প্রধান আলোচক হিসেবে উপ-উপাচার্য  অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন শহিদ বুদ্ধিজীবী দিবসের প্রেক্ষাপট ও বিভিন্ন ঘটনাক্রম তুলে ধরেন। আয়োজক কমিটির আহবায়খ প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমানের সভাপতিত্বে রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দেন। সবশেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম। 

এছাড়া অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন নূরুন্নাহার বেগম হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. মৌসুমী আক্তার। এ কর্মসূচিগুলোতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ কর্মীর সঙ্গে জাকসু ভিপির সংশ্লিষ্টতার তদন্তসহ ছাত্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ২৫ ডাক্তার-নার্স-কর্মচ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১১ দফা দাবিতে রুয়েট সিএসই বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি কবে, যা বললেন মাউশি ডিজি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চীনের বুলেট ট্রেনগুলো দেশে আনার কথাবার্তা চলছে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ আগস্টের পর জুতার মালা পরে ক্যাম্পাসে ঘোরানো ছাত্রলীগ নেতা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9