মেরিটাইম ইউনিভার্সিটি

সেমিস্টার ফি কমানোর দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:৩২ PM
মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আন্দোলন

মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আন্দোলন © টিডিসি ফটো

সেমিস্টার ফি কমানোসহ বিভিন্ন দাবিতে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে মাকসুর (মেরিটাইম ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদ) ফেসবুক পেজ থেকে।

বিবৃতিতে জানানো হয়, 'আগস্ট পরবর্তী আন্দোলনে সেমিস্টার ফি পরিমার্জন ও অন্য সব দাবি সম্পর্কে ইউনিভার্সিটি প্রশাসন উদাসীনতা দেখিয়ে আসছে। বারবার সংস্কার সম্পর্কিত অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলেও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রদত্ত উত্তরে দায়িত্ব অবহেলা প্রতীয়মান হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের ঐকমত্যের ভিত্তিতে রবিবার (১৫ ডিসেম্বর) থেকে ইউনিভার্সিটির সব অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, 'সব সাধারণ শিক্ষার্থীকে রবিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মেঘনা বিল্ডিংয়ের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত শিক্ষার্থীরা কোনো ধরনের ক্লাস, ল্যাব ও পরীক্ষায় অংশ নেবেন না। যেহেতু সব ডিপার্টমেন্টের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই অ্যাকাডেমিক কোনো কার্যক্রমে অংশ না নিলেও সবাইকে অবশ্যই  রবিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মেঘনা ভবনের সামনে উপস্থিত হতে হবে।’

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সেমিস্টার ফি কমানো, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনসহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন করেছিলেন শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে দফায় দফায় বৈঠক ও সিন্ডিকেট মিটিং থেকে আশানুরূপ সিদ্ধান্ত না আসায় এই কর্মসূচির ডাক দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
close