বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ভাষা উৎসব শুরু

১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৯ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
বাকৃবিতে শুরু হওয়া জাতীয় ভাষা উৎসবের প্রথমদিন

বাকৃবিতে শুরু হওয়া জাতীয় ভাষা উৎসবের প্রথমদিন © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে জাতীয় ভাষা উৎসব-২০২৪। দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ওই উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ভাষা বিষয়ক সংগঠন বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাব। উৎসবের ১ম পর্ব শুক্রবার (১৩ ডিসেম্বর) বিভিন্ন ভাষায় দক্ষতা যাচাই প্রতিযোগিতা শুরু হয় এবং ২য় পর্বে  আলোচনা পর্যায় ও প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের গ্যালারিতে ভাষা উৎসবের বিভিন্ন ভাষায় দক্ষতা যাচাইয়ের উপর প্রতিযোগিতা শুরু হয়। ভাষা উৎসবে বাকৃবি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের আড়াই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। 

ভাষা প্রতিযোগিতায় পাঁচটি ভাষার উপর ১০টি বিভাগ (শব্দগল্পকৃত্য ১ম এবং ২য় পর্ব, সাহিত্য উৎসব ১ম এবং ২য় পর্ব, কল্পকাহিনি একীকরণ ১ম ও ২য় পর্ব, ব্যাকরণ ব্যঞ্জন, ফরাসি, জাপানিজ ভাষা, শব্দ খোঁজ) থেকে বিজয়ী মোট ৩৩ জনকে পুরস্কৃত করা হবে। বিজয়ীদের পুরস্কার হিসেবে মেডেল, সার্টিফিকেট, টি-শার্ট এবং চল্লিশ হাজার টাকা সম্মাননা দেওয়া হবে।

প্রতিযোগিতা শেষে আগামী ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আলোচনা সেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। আলোচনা সেশনে বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বিখ্যাত লেখক কিঙ্কর আহসান, শৈল্পিকভাবে কথা বলার ধরণ নিয়ে আলোচনা করবেন মুশফিক এনাম তুর্য । এছাড়াও বিভিন্ন বিষয়ে আমন্ত্রিত অতিথিরা আলোচনা করবেন। 

এ বিষয়ে বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক ফাহমিদা সুলতানা মিতু বলেন, ‘বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাব আসলে ল্যাঙ্গুয়েজ এবং যোগাযোগের দক্ষতা বৃদ্ধি  নিয়ে কাজ করে। আমরা এই উৎসবের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমাদের শিক্ষার্থীদের একই সুতোয় বেধে একটি জায়গা দিতে চেয়েছি। যেখানে সবাই বিভিন্ন দেশের ভাষা নিয়ে চর্চা করতে পারে। আমাদের বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করার এইটা একটা দারুণ সুযোগ বলে আমি মনে করি।’

নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির
  • ০৫ নভেম্বর ২০২৬
এক ব্রেইনেই পুরো প্রতিষ্ঠান পরিচালনার প্রযুক্তি আনল ‘বিটোপি…
  • ০৫ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে ছয় মাসে কিশোরগ্যাং সদস্যসহ গ্রেপ্তার ৭২৩
  • ০৫ নভেম্বর ২০২৬
রবিবার থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ০৫ নভেম্বর ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে নৃত্য …
  • ০৫ নভেম্বর ২০২৬
নতুন এমপিও ৩৭৬, বিএড স্কেল ১৫৯৪, উচ্চতর গ্রেড পেলেন ৫৪৭৪ জন
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950